Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে বদলার ম্যাচ দিল্লির, ফোকাসে পন্থ-বুমরাহ, দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

শনিবার আইপিএলে ডাবল হেডার। প্রথম ম্যাচেই মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটে থেকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠে বদলার ম্যাচ দিল্লি ক্যাপিটালসের কাছে। কারণ ২০ দিন আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকদের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছি‌ল ঋষভদের। হারের হ্যাটট্রিকের পর অবশেষে আইপিএল ২০২৪-এ প্রথম জয়ের স্বাদ পেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে হাইস্কোরিং ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে দিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল।

DC vs MI

বিগত ২০ দিনে লিগ টেবলের পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে।বর্তমানে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগে ৬ নম্বরে আছে দিল্লি। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মুম্বই। ফলে প্লে-অফের জন্য দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

এই ম্যাচে ফোকাসে ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে ৪৩ বলে ৮৮ রান করেছিলেন পন্থ। ৯ ম্যাএ ৩৪২ রান পন্থের নামের পাশে। অন্যদিকে ১৩টি উইকেট নিয়েছেন বুমরাহ। দিল্লি দলের ওপেনার ওয়ার্নার এই ম্যাচেও অনিশ্চিত, ঈশান্ত শর্মা এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। মিচেল মার্শের জায়গায় গুলবাদিন নইব সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছেন।

দিল্লি দল শেষ খেলায় পৃথ্বী শ'-র পরিবর্তে রাসিখ সালামকে ইমপ্যাক্ট সাব হিসেবে নিয়ে এসেছে এবং আবারও সেই পথে যেতে পারে। যদি পিচটি স্পিন করার জন্য উপযোগী হয়, তবে তারা ললিত যাদবকে তার অফস্পিন এবং ব্যাটিংয়ের জন্যও ব্যবহার করতে পারে। নরখিয়ার খুব খারাপভাবে ফর্মের বাইরে যেতে পারেন তাই ডিসি ঝাই রিচার্ডসনকেও আনতে পারে।

এমআই-এর ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ার জন্য সূর্যকুমার যাদব থাকেন ১ নম্বরে। তারা আগের খেলায় তিনজন বিদেশী খেলোয়াড় দিয়ে শুরু করে, পরে নুয়ান থুশারা আসে। মুম্বই একই রণকৌশল এই ম্যাচেও নিতে পারে। এই ম্যাচে কুলদীপ এবং পাণ্ডিয়ার দিকেও বাড়তি নজর থাকতে পারে, বিশ্বকাপের দল নির্বাচনের জন্য।

আইপিএলে দিল্লি ও মুম্বই দল পারস্পরিক মুখোমুখি হয়েছে ৩৪ বার। ১৯টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির জয় এসেছে ১৫টিতে। দিল্লিতে দুই দলের দ্বৈরথে ১১টির মধ্যে ৬টিতে জিতেছে দিল্লি, পাঁচটিতে জয় পাঁচবারের চ্যাম্পিয়নদের। দিল্লির মাঠে বড় রান উঠছে। শনিবার দুপুরে খেলা ফলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি থাকবে।

মাঠে লড়াই করবেন হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঈশান্ত শর্মারা। আর মাঠের বাইরে ডাগ আউটে নজর থাকবে দুই ক্রিকেট মহারথীর দিকে। সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। একই মাঠে ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল- রোহিত শর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার),সূর্যকুমার যাদব,তিলক বর্মা,হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক),টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, মহম্মদ নবী, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জসপ্রীত বুমরাহ, নূয়ান তুষারা বা রোমারিও শেফার্ড।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দল- পৃথ্বী শ, জ্যাক ফ্রেজার-ম্যাকগ্রুক, শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অভিষেক পোড়েল, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রসিক সালাম, আনরিখ নরকিয়া অথবা ঝেই রিচার্ডসন, মুকেশ কুমার, খলিল আহমেদ, রাসিক সালাম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+