Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024, DC vs LSG Updates: দিল্লি ক্যাপিটালসের কাছে ১৯ রানে পরাজয়, হারের হ্যাটট্রিকে বিদায় লখনউয়ের

IPL 2024: এবারের আইপিএলে আজই শেষ ম্যাচ খেলছে দিল্লি ক্যাপিটালস। কেন না, প্লে-অফে ওঠার জন্য ক্যাপিটালসের সামনে যে শর্তগুলি রয়েছে তার রূপায়ণ অসম্ভব।

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস আজ হেরে গেলে কঠিন হয়ে যাবে প্লে-অফের রাস্তা। শেষ ২টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্টে পৌঁছে শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রাখতে পারবেন লোকেশ রাহুলরা। ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2024  DC vs LSG Updates

May 14, 2024, 11:30 pm IST

দিল্লির জয়ে বিদায় লখনউয়ের

লখনউ সুপার জায়ান্টসকে ১৯ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লখনউ সুপার জায়ান্টস। পাওয়ারপ্লে-র মধ্যেই পড়ে চার উইকেট। ৪.১ ওভারে স্কোর ছিল ৪ উইকেটে ৪৪, ৭.৩ ওভারে ৭১ রানে পড়ে পঞ্চম উইকেট। প্রথম ওভারের পঞ্চম বলেই লোকেশ রাহুল আউট হন। তিন বলে করেন পাঁচ। লখনউয়ের দুই ওপেনারকেই ফেরান ইশান্ত শর্মা। কুইন্টন ডি কক ৮ বলে ১২ রান করেন। রাহুল ফিরেছিলেন দলের সাত রানে। ২.৫ ওভারে ২৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ৩.১ ওভারে ২৪ রানেই পড়ে তৃতীয় উইকেট। ৭ বলে ৫ রান করে আউট মার্কাস স্টইনিস। পঞ্চম ওভারের প্রথম বলে ইশান্ত শর্মার তৃতীয় শিকার দীপক হুডা (২ বলে ০)। আয়ুষ বাদোনি করেন ৯ বলে ৬। অপর প্রান্তে একের পর এক উইকেট পড়লেও আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন নিকোলাস পুরান। ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ২৭ বলে ৬১ করে তিনি মুকেশ কুমারের শিকার। ৬টি চার ও চারটি ছয় মেরেছেন তিনি। ক্রুণাল পাণ্ডিয়া ১৮ বলে ১৮ করে আউট হলে লখনউয়ের সপ্তম উইকেট পড়ে ১৪.৪ ওভারে ১৩৪ রানে। আজকের ম্যাচে দলে আসা আরশাদ খান ও যুধবীর সিং এরপর মরিয়া প্রয়াস চালাতে থাকেন। যুধবীর ৭ বলে ১৪ রান করে খলিল আহমেদের বলে আউট হলে ১৭ ওভারে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৬৭। এরপর আরশাদ ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। রবি বিষ্ণোই ২ রান করে রান আউট ম্যাকগার্কের সরাসরি থ্রো-য়। ১৮.৩ ওভারে নবম উইকেটের পতন ১৮৩ রানে। লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানের বেশি যেতে পারেনি। তিনটি চার ও পাঁচটি ছয় মেরে ৩৩ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন আটে নামা আরশাদ। নবীন উল হক ৪ বলে ২ রানে নট আউট থাকেন। ইশান্ত শর্মা চার ওভারে ৩৪ রান দিয়ে তিন উইকেট নেন। মুকেশ কুমার ও কুলদীপ যাদব- দুজনেই ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে নেন ১টি করে উইকেট। খলিল আহমেদ, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবসও একটি করে উইকেট দখল করেন। চলতি আইপিএলে দিল্লির কাছে দু-বারই হারল লখনউ। কেকেআরের কাছে ৯৮ রান, সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬২ বল বাকি থাকতে ১০ উইকেটে হারের পর এদিন পরাজয়ের হ্যাটট্রিক করল লখনউ। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। লখনউয়ের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট।
May 14, 2024, 9:27 pm IST

লখনউয়ের টার্গেট ২০৯

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সামনে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যমাত্রা রাখল দিল্লি ক্যাপিটালস। টস জিতে ফিল্ডিং নেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালস ৪ উইকেট হারিয়ে ২০৯ তুলেছে। অভিষেক পোড়েল ৩৩ বলে সর্বাধিক ৫৮ রান করেন। মেরেছেন পাঁচটি চার ও চারটি ছয়। তিনটি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক শূন্য, শেই হোপ ২৭ বলে ৩৮, অধিনায়ক ঋষভ পন্থ ২৩ বলে ৩৩ রান করেন। ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। নবীন উল হক ৪ ওভারে ৫১ রান দিয়ে নেন ২ উইকেট। আরশাদ খান ৩ ওভারে ৪৫ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ২৬ রান খরচ করে পেয়েছেন একটি করে উইকেট।
May 14, 2024, 7:11 pm IST

দিল্লি ক্যাপিটালস দল

দিল্লি ক্যাপিটালস- অভিষেক পোড়েল, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, শেই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, গুলবদিন নঈব, রসিখ সালাম, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ।
May 14, 2024, 7:09 pm IST

লখনউ সুপার জায়ান্টস দল

লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, দীপক হুডা, আরশাদ খান, যুধবীর সিং, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসীন খান।
May 14, 2024, 7:06 pm IST

দুই দলেই পরিবর্তন

লখনউ সুপার জায়ান্টস দলে পরিবর্তন। আজকের ম্যাচে খেলছেন যুধবীর সিং, আরশাদ খান। সাসপেনশন কাটিয়ে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। ডেভিড ওয়ার্নার খেলছেন না, তাঁর স্থলাভিষিক্ত গুলবদিন নঈব।
May 14, 2024, 7:02 pm IST

টস জিতল লখনউ

লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন
May 14, 2024, 6:53 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস মোট চারটি ম্যাচে পরস্পরের বিরুদ্ধে খেলেছে। প্রথম তিনটিতেই জয় লখনউয়ের। ২০২২ সালে প্রথম সাক্ষাতে জয় এসেছিল ২ বল বাকি থাকতে ৬ উইকেটে। ফিরতি সাক্ষাতে লখনউ জেতে ৬ রানে। গত বছর ৪০ রানে লখনউ হারায় দিল্লিকে। যদিও চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে লখনউকে ১১ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল দিল্লি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+