Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত সিএসকের, ধোনি গড়ে বিরাট ধাক্কা গুজরাতের

ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখল সিএসকে। দ্বিতীয় ম্যাচে তারা ৬৩ রানে হারাল গুজরাত টাইটান্সকে। প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জিতলেও দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেল শুভমান গি‌লের দল।

টসে জিতে গুজরাত প্রথমে ব্যাটিং করতে পাঠায় ঘরের দলকে।চেন্নাইয়ের হয়ে ওপেনে নেমে সফল অধিনায়ক ঋতুরাজ ও রাচিন রবীন্দ্র । দু'জনেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করে রানকে শুরুতেই ভাল জায়গায় নিয়ে গিয়েছেন।ওপেনিং জুটিতেই উঠে ৬২ রান। ৩৬ বলে ৪৬ রান করে জনসনের বলে আউট হলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ। ২০ বলে ৪৬ রান করা রাচিন রবীন্দ্রকে আউট করলেন রশিদ খান।

CSK

যে গতিতে এগোচ্ছিলেন রচিন, তাঁকে আউট করতে হিমশিম খেতে হচ্ছিলো গুজরাতকে। বাধ্য হয়েই রশিদ খানের হাতে বল তুলে দিতে হয় শুভমান গিলকে। টাইটান্স অধিনায়কের স্ট্র্যাটেজি ফলপ্রসূ হয়। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মুহূর্তের জন্য মনসংযোগ হারিয়েছিলেন। ঝড়ের গতিতে বল দস্তানাবন্দী করে স্টাম্প ভেঙে দেন ঋদ্ধিমান সাহা।

অজিঙ্কা রাহানে মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও তার আউট হওয়ার পর ক্রিজে আসেন শিবম দুবে, ব্যাটিংয়ের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দুবে। মাত্র ২১ বলে তার অর্ধশতক পূর্ণ করেন এবং এটি তার আইপিএল ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি ইনিংস। দুবে তার বিস্ফোরক ইনিংসে ২টি চার এবং ৫টি আকাশচুম্বী ছক্কা মেরেছিলেন,

শেষ দিকে সিএসকের রানের গতি বাড়ালেন মিচেল এবং সমীর রিজভি। সমীর ৬ বলে ১৪ রান করলেন।সমীর রিজভীও প্লেয়িং ১১-এ খেলার সুযোগ পেয়েছিলেন, যিনি তার আইপিএল অভিষেক এবং কেরিয়ারে প্রথম বলেই রশিদ খানকে ছক্কা মেরেছিলেন। এই ম্যাচেও ব্যাট হাতে নামতে হল না ধোনিকে। প্রথমে খেলে ২০ ওভারে ৫ উইকেটে ২০৬ রান করে।

সিএসকে বোলারদের মধ্যে রশিদ খান ৪ ওভারে ৪৯ রানে ২ উইকেট নিলেন। মোহিত শর্মা নিলেন ২ উইকেট, একটি করে উইকেট পেলেন সাই কিশোর ও জানসন। উইকেটে পিছনে ফের একবার নিজের দক্ষতা প্রমাণ করলেন ঋদ্ধি।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হলেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। ৫ বলে ৮ রান করে দীপক চাহারের বলে আউট হলেন গিল। এরপর চালিয়ে খেলতে শুরু করেন ঋদ্ধিমান সাহা। কিন্তু বঙ্গ তারকাও ১৭ বলে ২১ রান করে চাহারের বলেই আউট হলেন।

পরিবর্ত হিসাবে নামা সাই সুদর্শন তিন নম্বরে নামেন।৩১ বলে ৩৭ রান করে আউট হলেন সুদর্শন। মিডল অর্ডারের দুই ব্যাটার বিজয় শঙ্কর(১২) ও মিলারও(২১) বড় রান পেলেন না। ফলে চাপ বাড়ল গুজরাত দলের উপরে।রশিদ খানও রান পেলেন না। রাহুল তেওটি্য়া ৬ রান করে আউট হলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলল গুজরাত।

সিএসকের হয়ে তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান, দীপক চাহার দুটি করে উইকেট নেন। ম্যাচে দুরন্ত ক্যাচ নিলেন ধোনি। ড্যারিল মিচেলের বলে গুজরাতের বিজয় শঙ্কর বল ডিফেন্স করতে যান। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে পিছনে যায়। সঙ্গে সঙ্গে ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ধোনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+