IPL 2024 Auction: আইপিএল নিলামে কোটিপতি 'আনক্যাপড'! ২০ লক্ষ থেকে শুরু করে চমকপ্রদ দর সমীর, শুভমের
IPL 2024 Auction: আইপিএল নিলামে আনক্যাপড ক্রিকেটারদের কোটিপতি হয়ে যাওয়ার ঘটনা এবারও ঘটল। আপাতত চমকপ্রদ পেয়ে প্রথম আইপিএল খেলার অপেক্ষায় সমীর রিজভী থেকে শুভম দুবেরা।
সমীর, শুভমদের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ৮ কোটি ৪০ লক্ষ টাকায় উত্তরপ্রদেশ দলে রিঙ্কু সিংয়ের সতীর্থ সমীরকে নিয়েছে সিএসকে। রাজস্থান রয়্যালস জার্সি গায়ে উঠবে বিদর্ভের ফিনিশার শুভম দুবের। তাঁর দর উঠল ৫.৮০ কোটি টাকা।

কলকাতায় দিল্লি ক্যাপিটালসের শিবিরে ট্রায়ালে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন ২৯ বছরের বাঁহাতি ব্যাটার শুভম দুবে। সৌরভের খেলা দেখেছেন ছোটবেলায়। শুভমের পোস্ট থেকেই পরিষ্কার, দাদাকে আইডল মেনেই তিনি ক্রিকেটকে এগিয়ে নিয়ে গিয়েছেন। কলকাতায় দাদার সঙ্গে দেখার অনুভূতি তাঁর কাছে ছিল পরাবাস্তব।
শুভমের নাম যে সৌরভের নোটবুকে উঠে গিয়েছিল তা পরিষ্কার বিদর্ভের এই ক্রিকেটারের জন্য দিল্লি ক্যাপিটালস প্রথমে আগ্রহ প্রকাশ করায়। রাজস্থান রয়্যালস যোগ দেয় দর কষাকষিতে। ঝড়ের গতিতে দর বাড়তে থাকে। ক্যাপিটালসের সৌজন্যে দর পৌঁছে যায় ১ কোটিতে। ক্যাপিটালস শেষ অবধি ৫.৬০ কোটি অবধি উঠেছিল।
কিন্তু ৫ কোটি ৮০ লক্ষ টাকা দর দিয়ে রয়্যালস ছিনিয়ে নেয় শুভমকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন অনেক দলের স্কাউটেরই চোখে পড়েছিলেন দুবে। মিডল অর্ডারে নীচের দিকে খেলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ইনিংসে ২২১ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১৮৭.২৮। বাংলার বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
বাংলার বিরুদ্ধে ২১৩ রান করে ১৩ বল বাকি থাকতে জিতেছিল বিদর্ভ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে পাঁচে নেমে দুবে ২০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও ছটি ছয়ের সাহায্যে। জিতেশ শর্মার অনুপস্থিতিতে ফিনিশারের ভূমিকা পালন করেছেন সফলভাবেই। তিনি দিল্লির পাশাপাশি রাজস্থানের ট্রায়ালেও গিয়েছিলেন। আগের আইপিএলের নিলামের সময় তাঁর চোট ছিল।
সমীর রিজভীকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহের কথা জানা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ২০ লক্ষ টাকার বেস প্রাইসের সমীর যে এতটা বেশি দর পাবেন তা ভাবেননি অনেকেই। সমীর রিজভীকে অনেকে ডানহাতি রায়না বলে থাকেন। তাঁর ব্যাটিং স্টাইল, বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তাঁর বড় শট খেলার দক্ষতা দেখে।
রিঙ্কু সিংয়ের সতীর্থর জন্য অবশ্য কলকাতা নাইট রাইডার্স আগ্রহ দেখায়নি। প্রথমে চেন্নাই সুপার কিংস দর দেয়। এরপর আসরে নামে গুজরাত টাইটান্স। দর কষাকষিতে বাড়তে থাকে কোটির পরিমাণ। চেন্নাই সুপার কিংস ৭.৬০ কোটি টাকা দর দিতে পিছু হঠে গুজরাত টাইটান্স। তবে ৭ কোটি ৮০ লক্ষ টাকা দর দেয় দিল্লি ক্যাপিটালস।
Great pick for chennai ! 💪
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 19, 2023
রিজভীর জন্য ৮ কোটি টাকার বিড দেয় সিএসকে। নাছোড়বান্দা ছিল দিল্লি ক্যাপিটালসও। তবে শেষ অবধি ৮ কোটি ৪০ লক্ষ টাকায় রিজভীকে দলে নিতে সক্ষম হয় পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, বছর ২০-র রিজভী উত্তরপ্রদেশের টি২০ লিগে কানপুর সুপারস্টারসের হয়ে দ্রুততম শতরান করেছিলেন।
ওই টুর্নামেন্টে দুটি শতরান হাঁকান সমীর। সবচেয়ে বেশি ছক্কাও হাঁকান। ৯ ইনিংসে ৪৫৫ রান করেছিলেন। পাঞ্জাব কিংস-সহ তিনটি ফ্র্যাঞ্চাইজির ট্রায়ালে ডাক পান। যদিও উত্তরপ্রদেশের অনূর্ধ্ব ২৩ দলের খেলা থাকায় কোনও ট্রায়ালেই যেতে পারেননি।
অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্টে রাজস্থানের বিরুদ্ধে একদিনের ম্যাচে ৬৫ বলে ৯১ রানের ইনিংস খেলেন। উত্তরপ্রদেশ জেতাতে ফাইনালে ৫০ বলে ৮৪ রানের ইনিংস খেলে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারীও হন। ট্রায়াল মিস করা সেই সমীরই আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে চমকপ্রদ দর পেলেন।
ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্র খেলবেন দিল্লি ক্যাপিটালসে। চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স প্রথমে কুশাগ্রকে নিয়ে আগ্রহ দেখায়। পরে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। শেষ অবধি ৭.২০ কোটি টাকায় কুশাগ্রকে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ৭.৪০ কোটি টাকায় শাহরুখ খানকে নিয়েছে গুজরাত টাইটান্স। পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছিল শাহরুখকে। ৪০ লক্ষ টাকা বেস প্রাইসের শাহরুখকে নিতে আগ্রহ দেখিয়েছিল পাঞ্জাব। তবে শেষ অবধি পারেনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications