IPL 2024: আইপিএলের ম্যাচে রানের বন্যা, অশ্বিনের পর বোলারদের করুণ অবস্থা নিয়ে সরব হলেন সৌরভও
টি২০ ক্রিকেট মানেই চার-ছক্কার খেলা। দর্শকরা মাঠে আসেন বা টিভির পর্দায় ম্যাচ দেখতে বসেন বড় রানের প্রত্যাশায়। এবারের আইপিএল অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ২০০ নয় যেন গড় রান হয়ে গিয়েছে ২৫০। যে কোনও ম্যাচে ২৫০ রান উঠা আইপিএলে সহজাত বিষয় হয়ে উঠেছে।
কথায় আছে কারোর পৌষ মাস তা কারোর সর্বনাশ। আইপিএল ম্যাচের পিচগুলি হয়ে উঠেছে ব্যাটারদের কাছে স্বর্গ রাজ্য, আর বোলারদের কাছে বদ্ধভূমি। ব্যাটসম্যান বোলারদের মধ্যে সামঞ্জস্য বিধান তো দূরের কথা, পিচ থেকে সামান্য সুবিধাটুকুও পাচ্ছেন না বোলাররা। চিন্নাস্বামী, ইডেন হোক বা অরুণ জেটলি স্টেডিয়াম সর্বত্রই একই চিত্র। শুধুই রানের পাহাড়।

ইডেনের কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ চলাকালীন বোলারদের অসহায়তার কথা উল্লেখ করে সরব হয়েছিলেন আর অশ্বিন। এবার তামিল স্পিনাারের সুরেই সুর মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মরশুমে বোলারদের অসুবিধার বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়ক উদ্বেগ প্রকাশ করেছেন, ব্যাটসম্যানরা কীভাবে প্রতি ম্যাচে তাদের টেনেছেন তা তুলে ধরেছেন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআইকে ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপায় খুঁজে বের করার জন্য অনুরোধ করেছেন, সমতল পিচে বোলারদের যাতে কিছুটা সুবিধা থাকে তা নিশ্চিত করার বিষয়ে সরব হয়েছেন মহারাজ। তিনি বলেন, 'বোলারদের জন্য সহজ নয়।পিচ থেকে বোলারদের কোনও সুবিধাই থাকছে না। ভবিষ্যতের কথা মাথায় রেখেই ব্যাট এবং বলের মধ্যে ভারসাম্য রাখতে হবে।'
ইডেনে বোলারদের যন্ত্রণা দেখার পরে তাঁদের রক্ষা করার বার্তা দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। কেকেআর-পাঞ্জাব ম্যাচ চলাকালীন টুইট করলেন তিনি। বোলারদের করুণ অবস্থা দেখার পর বিশ্বের অন্যতম সেরা স্পিনার লিখলেন, "দয়া করে বোলারদের কেউ বাঁচাও।"পরে আর একটি পোস্টে তিনি লেখেন, '২৬০-এর উপর রান তাড়া করতে নেমে শেষ দু'ওভারে ৯ রান চাই! এটা হজম করতে সময় লাগবে।'
ইডেন গার্ডেন্সে দুই ইনিংস মিলিয়ে উঠেছে ৫২৩ রান। কলকাতার তোলা ২৬১ রান তাড়া করে জিতে গিয়েছে পাঞ্জাব। এমনকি শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও ২৫৭ রান স্কোর তুলল দিল্লি ক্যাপিটালস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications