Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: নাইটদের প্রত্যাশা পূরণে ব্যর্থ স্টার্ক, অজি পেসারের প্রতিটি উইকেটের মূল্য শুনলে চমকে যাবেন

সিএসকের পর রাজস্থান রয়্যালস, আইপিএলে দ্বিতীয় হারের স্বাদ পেতে হল কেকেআরকে। স্কোরবোর্ডে ২২৩ রান থাকলেও সেটা রক্ষা করতে পারলেন না নাইট বোলাররা। ফলে ফের একবার বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গেল। সেইসঙ্গে কাঠগড়ায় দলের সব থেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক।

কেকেআরকে আবার ডোবালেন ২৫ কোটি টাকার অস্ট্রেলীয় বোলার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩ উইকেট নিলেও রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে হতাশাই উপহার দিলেন অজি পেসার। মঙ্গলবারের ম্যাচে ৪ ওভারে খরচ করলেন ৫০ রান। একটাও উইকেট পেলেন না তিনি। প্রতিপক্ষের ইনিংসের শুরুতে, মাঝে বা শেষে কখনই যখনই বল হাতে এলেন তখনই হতাশ করলেন। এখনও পর্যন্ত প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পুরোপুরি ব্যর্থ স্টার্ক।

Mitchell Starc

এবার কেকেআর বোলিংয়ের স্তম্ভ মিচেল স্টার্ক। রেকর্ড পরিমাণ দর দিয়েই তাঁকে দলে নিয়েছে কেকেআর। চার ম্যাচ হয়েও গেলেও নিজেরে নামের প্রতি সুবিচার করতে পারলেন না অজি পেসার। প্রথম দুই ম্যাচেই শতরান খরচ করে চিন্তা বাড়িয়ছিলেন। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন স্টার্ক।

মিচেল স্টার্ক এখনও আইপিএলে্ তাঁর আকাশছোঁয়া দামের ন্যায্যতা প্রমাণ করতে পারেননি। অস্ট্রেলিয়ান পেসার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন। ১৩২টি ডেলিভারি করেছেন স্টার্ক। এখন পর্যন্ত ১৩২ টি বলের মূল্য হিসাব করলে হয় ৯৬৩.৬ লক্ষ্য। ৫ উইকেট নিয়ে প্রতিটি উইকেটের মূল্য ১৯২.৭২ লক্ষ টাকা।

১৮ তম ওভারে বল করতে আসেন স্টার্ক। সেটা ছিল তাঁর শেষ ওভার।এই একটি ওভারে ১৮ রান দেন স্টার্ক।নিজের বোলিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি স্টার্ক। বিপক্ষের ট্রেন্ট বোল্ট যেখানে চার ওভারে ৩১ রান দিলেন ও নারিনের গুরুত্বপূর্ণ উইকেট নিলেন, সেখানে স্টার্কের সঙ্গে উইকেটের দেখা নেই এবং তিনি অতিরিক্ত রান দিলেন।একমাত্র ভাল বিষয় কেকেআর ম্যাচ জিততে স্টার্কের উপর নির্ভরশীল নয়।

স্টার্ককে নিয়ে প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ বলেছেন, 'স্টার্ক এই বিপুল অর্থের দামের যোগ্যই নন। গত ম্যাচে তিন উইকেট পেয়েছিলেন। তাঁর প্রতি আশা জেগেছিল। কিন্তু, মঙ্গলবারের ম্যাচে স্রেফ ওয়াইড করা ছাড়া কিছুই করেননি।'

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল রাখল রাজস্থান রয়্যালস। কেকেআরের ৬ ম্যাচে ৮ পয়েন্ট। কেকেআরের পরের ম্যাচ আগামী রবিবার ইডেনেই বিরাটদের আরসিবির বিরুদ্ধে। এই ম্যাচের আগে গম্ভীরদের ভাবনা বৃদ্ধি করলেন দলের বোলাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+