Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: সৌরভ তাতাচ্ছেন দিল্লি ক্যাপিটালসকে, কামব্যাকের মন্ত্র মনে করাচ্ছে টিম ইন্ডিয়ার দিনগুলি

আইপিএলে চারটি ম্যাচে পরাস্ত হয়ে পয়েন্ট তালিকার তলানিতে দিল্লি ক্যাপিটালস। দল যে প্রত্যাশা পূরণ করতে পারছে না সেটা মানছেন ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। সব ক্ষেত্রে কামব্যাকের লক্ষ্যে যাঁকে নানা জগতের মানুষ দৃষ্টান্ত মানেন।

সেই সৌরভ রয়েছেন যেখানে, সেখানে এত তাড়়াতাড়ি হাল ছাড়ার প্রশ্নই নেই। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ থেকে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য গোটা দলকে তাতাচ্ছেন মহারাজ। আজই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছে দিল্লি ক্যাপিটালস দল।

দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারলেও গতকাল ম্যাচের ফয়সালা শেষ বল অবধি নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও শেষরক্ষা হয়নি। এখন যা পরিস্থিতি তাতে প্লে-অফে যেতে গেলে বাকি ১০টি ম্যাচের মধ্যে অন্তত ৮টিতে জিততেই হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বাস, এখান থেকেই দল ক্রমাগত উপরের দিকে যেতে পারে।

দিল্লি ক্যাপিটালসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, প্রতিটি পরাজয়ই আঘাত দেয়। বিশেষ করে ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস যেভাবে খেলেছিল। কিন্তু খেলায় এমনটা হয়েই থাকে। যখন কোনও দল হারে তখন পরিস্থিতি মোটেই সহজ থাকে না। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। ভালো দল হতে গেলে কিছুটা সময় লাগবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

কীভাবে ঘুরে দাঁড়াতে পারে দিল্লি ক্যাপিটালস? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে। অক্ষর প্যাটেল দারুণ ব্যাটিং করছেন। তাঁর ব্যাটিংয়ের জন্যই আমরা মুম্বইয়ের বিরুদ্ধে ১৭০-এর উপর রান (১৭২ রান) তুলতে পেরেছি। তবে অন্য ব্যাটারদেরও ভালো খেলতে হবে।

সৌরভের কথায়, দিল্লির উইকেটে ললিত ভালো খেলেছেন। কিন্তু একসঙ্গে মিলে রান করতে হবে, তাহলেই স্কোরবোর্ডে ভালো রান তোলা সম্ভব হবে। আমাদের এখন উপরের দিকে যেতে হবে। আশা করি, বেঙ্গালুরুর হাই স্কোরিং উইকেটে তরুণ ক্রিকেটাররা সফল হবেন। কামব্যাকের রাস্তাটা খুঁজে বের করতে হবে।

দিল্লি ক্যাপিটালস

সৌরভ ইতিমধ্যেই নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করছেন। তাঁর কথায়, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয়। অনেক দিন ক্রিকেট যাঁরা খেলেন তাঁদের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে কীভাবে আমি বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারব?

ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির আঁধারে নিমজ্জিত ভারতীয় ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে সৌরভ গড়ে তুলেছিলেন টিম ইন্ডিয়া। যে ক্রিকেটাররা অধিনায়কের জন্য সব কিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিলেন। সেই সৌরভের নেতৃত্বে ভারত বিশ্বকাপ ফাইনাল খেলেছে, বিদেশে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে। উদাহরণ প্রচুর।

ডেভিড ওয়ার্নার অক্ষর প্যাটেল

দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। কিন্তু দলকে চাঙ্গা করতে আসরে নামতেই হচ্ছে মহারাজকে। তাঁর কামব্যাক মন্ত্রে দিল্লি ক্যাপিটালস উজ্জীবিত হয়ে যে কতটা এগোবে, তা বলবে সময়। তবে সৌরভ যেভাবে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দিচ্ছেন সেটা মনে করাচ্ছে টিম ইন্ডিয়ার সেই দিনগুলিকে।

গতকাল দিল্লি ক্যাপিটালস পুরো ২০ ওভার খেললে ম্যাচের রং অন্যরকম হতেই পারতো। ডেভিড ওয়ার্নার হাফ সেঞ্চুরি করলেও তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট মোটেই টি ২০ সুলভ নয়। সে কারণে সোশ্যাল মিডিয়ায় এমন কথাও অনেকে লিখছেন, সৌরভ ও রিকি পন্টিং নিজেরাই ব্যাট হাতে নামুন। ওয়ার্নার নয় পরে নামুন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+