IPL 2023: আইপিএলে চিপকে টস জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল সিএসকে, দুই দলেই পরিবর্তন
আইপিএলের ষোড়শ সংস্করণে চিপকে চেন্নাই সুপার কিংস আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ২০০তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। টস জিতে ফিল্ডিং নিয়েছেন ধোনি।
ডোয়েইন প্রিটোরিয়াস ও মিচেল স্যান্টনার আজ চেন্নাইয়ের একাদশে নেই। মঈন আলি ফিট হয়ে দলে ফিরলেন। এ বছর প্রথম ম্যাচ খেলবেন মাহিশ থিকশানা। রাজস্থান পাচ্ছে না ট্রেন্ট বোল্টকে।

চেন্নাই সুপার কিংসের চিপকের ট্র্য়াক রেকর্ড ঈর্ষণীয়। দ্বৈরথেও রাজস্থান রয়্যালসের চেয়ে এগিয়ে সিএসকে। যদিও শেষ পাঁচটি পারস্পরিক দ্বৈরথে রাজস্থানের কাছে চারবার হেরেছে চেন্নাই। চিপকে রাজস্থানের বিরুদ্ধে সাতটি ম্য়াচ খেলে এখনও অবধি ৬টিতে জিতেছে সিএসকে, একটিতে জয় রাজস্থানের। শেষ পাঁচটি ম্য়াচে পাঁচটিতেই জিতেছে চেন্নাই।
চেন্নাই সুপার কিংসকে ২০০তম আইপিএল ম্যাচে নেতৃত্ব দিতে নামার আগে ধোনি বলেন, এখানকার স্টেডিয়াম অসাধারণ। স্টেডিয়াম সংস্কারের পর মনে হয় যেন সুইৎজারল্যান্ডে খেলছি। ক্রিকেটকে অনেক বদলাতে দেখেছি। এতদিন খেলা চালিয়ে যেতে পেরে ভালো লাগছে। এই ফরম্যাটে বিবর্তন ঘটবেই। প্রতিটি ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দলের ভালো খেলা নিশ্চিত করতে চান ধোনি।

সঞ্জু স্যামসন জানিয়েছেন, তিনি টস জিতলে ব্য়াটিংই নিতেন। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মুখিয়ে রাজস্থান। চেন্নাইয়ে সিএসকে এবং মাহি ভাইয়ের (ধোনি) বিরুদ্ধে খেলা সব সময়ই তিনি উপভোগ করেন বলে জানান রাজস্থান রয়্যালস অধিনায়ক। দুই দল দেখে মনে করা হচ্ছে রাজস্থান রিয়ান পরাগ বা কেএম আসিফকে ইমপ্যাক্ট প্লেয়ার করতে পারে। সিএসকে নামাবে রায়ুডুকে।
স্যামসন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে এদিনও একাদশ বলতে পারেননি। দেখা যায় দিল্লি ম্যাচের দলে রাজস্থান রয়্যালস যে পরিবর্তন এনেছে সেগুলি হলো- রিয়ান পরাগকে পরিবর্তদের তালিকায় রেখে দেবদত্ত পাড়িক্কলকে আনা হয়েছে। একাদশে এসেছেন কুলদীপ সেন।
রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, কুলদীপ সেন, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল। পরিবর্ত- রিয়ান পরাগ, কেএম আসিফ, ডোনোভান ফেরেইরা, অ্যাডাম জাম্পা, জো রুট।

চেন্নাই সুপার কিংস- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সিসান্ডা মাগালা, তুষার দেশপাণ্ডে, মাহিশ থিকশানা, আকাশ সিং। পরিবর্ত- অম্বাতি রায়ুডু, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শাইক রশিদ, রাজবর্ধন হাঙ্গারগেকর।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications