IPL 2023: আইপিএলে চিপকে চেন্নাই বনাম রাজস্থান! দ্বৈরথে এগিয়ে কারা?
আইপিএলে আজ চেন্নাইয়ের চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। দুই দলই ৩টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। নেট রান রেটে এগিয়ে থাকায় রাজস্থান (২.০৬৭) রয়েছে দুইয়ে, পাঁচে রয়েছে ধোনির সিএসকে (০.৩৫৬)।
চেন্নাই প্রথম ম্যাচে গুজরাতের কাছে হারার পর হারিয়েছে লখনউ ও মুম্বইকে। রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারায়, এরপর পাঞ্জাব কিংসের পরাস্ত হয়। সিএসকে ম্যাচের আগে সঞ্জু স্যামসনরা হারান দিল্লি ক্যাপিটালসকে।

রাজস্থান রয়্যালস পূর্ণশক্তি নিয়েই নামতে পারবে। চোট-আঘাতের কোনও সমস্যা নেই। দীপক চাহারের মাঠে ফেরা অনিশ্চিত। আজকের ম্যাচে বেন স্টোকসও খেলতে পারবেন বলে বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। মঈন আলি খেললে কোনও এক বিদেশিকে বাইরে রাখতে হবে। মাহিশ থিকশানা আজ চেন্নাইয়ের একাদশে থাকতে পারেন।
পারস্পরিক দ্বৈরথে ২৬টি ম্যাচের মধ্যে চেন্নাইয়ের জয় এসেছে ১৫টিতে, ১১টিতে জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। যদিও শেষ পাঁচটি দ্বৈরথে রাজস্থান জিতেছে চারটিতে, একটিতে চেন্নাই। ২০২১ সালের প্রথম সাক্ষাতে সিএসকে হারিয়েছিল রাজস্থানকে।

চেন্নাই সুপার কিংস শিবিরে স্বস্তি দিয়েছে অজিঙ্ক রাহানের ফর্ম। আগের ম্যাচে মুম্বইয়ে যেভাবে তিনি ঝোড়ো ইনিংস খেলেছেন তাতে একাদশে তিন বিদেশি রেখে, রাহানের জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে চতুর্থ বিদেশিকে নামানো হতেই পারে। চেন্নাই সুপার কিংস যদি প্রথমে বোলিং করে, তাহলেও ব্যাটিংয়ের সময় কোনও এক বিদেশির জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন রাহানে।

রবিচন্দ্রন অশ্বিন চিপকে আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে ৫৭টি ম্যাচের মধ্যে জিতেছে ৪১টিতে। ধোনিদের দুর্গে রাজস্থানকে আঘাত হানতে গেলে নিজের ঘরের মাঠে জ্বলে উঠতে হবে অশ্বিনকেও। রয়েছেন যুজবেন্দ্র চাহাল। টসের ফলাফল দেখে ইমপ্যাক্ট প্লেয়ারের ক্ষেত্রে অদলবদল করা হতে পারে ধ্রুব জুরেলকে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, মাহিশ থিকশানা বা মঈন আলি বা সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে। সিসান্ডা মাগালাও থাকতে পারেন সিএসকে একাদশে।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগান অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল। পরে বোলিংয়ের সময় যশস্বীর জায়গায় সন্দীপ শর্মাকে নামানো হতে পারে।

চেন্নাইয়ে এখন ভালোই গরম রয়েছে। তহবে সন্ধ্যার পর তাপমাত্রা অনেকটাই কমে। যদিও দিনের রোদে পিচ শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। চিপকের উইকেটে স্পিনারদের সাফল্যও বেশি। এবারও তার ব্যতিক্রম হবে না। সেই চ্যালেঞ্জ নিয়ে গ্যাপ খুঁজে শট খেলতে হবে ব্যাটারদের, বলেছেন রবীন্দ্র জাদেজা। বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। ৬০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকবে বলে জানা যাচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications