Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2023: চেন্নাইকে ১৭৬ রানের টার্গেট দিল রাজস্থান, বাটলারের অর্ধশতরান, জাদেজার নজির

আইপিএলে চিপকে চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্রা রাখল রাজস্থান রয়্যালস। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস তোলে ১৭৫ রান।

রাজস্থান রয়্যালসের হয়ে জস বাটলার ৫২, দেবদত্ত পাড়িক্কল ৩৮ ও রবিচন্দ্রন অশ্বিন ৩০ রান করেন। আকাশ সিং, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপাণ্ডে ২টি করে উইকেট নেন। মঈন আলি নেন ১ উইকেট।

চেন্নাই বনাম রাজস্থান

রাজস্থান রয়্যালস ইনিংসের শেষে জস বাটলার বলেন, উইকেট প্রথম দিকে ভালোই ছিল। বিশেষ করে পাওয়ারপ্লে-র ওভারে। পরে কিছুটা মন্থর হয়। রবীন্দ্র জাদেজা ঘূর্ণি আদায় করে দুটি উইকেট তুলে নেন গুরুত্বপূর্ণ সময়ে। ডিউ ফ্যাক্টরের চ্যালেঞ্জ সামলেই এবার জয় ছিনিয়ে নিতে নামতে হবে রাজস্থানের বোলারদের।

তুষার দেশপাণ্ডে

১.৪ ওভারে ১১ রানে রাজস্থান রয়্যালসের প্রথম উইকেট পড়েছিল। ৮ বলে ১০ রান করে তুষার দেশপাণ্ডের শিকার হন যশস্বী জয়সওয়াল। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দেবদত্ত পাড়িক্কল ও জস বাটলার। ৬ ওভারের শেষে স্কোর ছিল ১ উইকেটে ৫৭।

রবীন্দ্র জাদেজা মহেন্দ্র সিং ধোনি

নবম ওভারে রাজস্থান রয়্যালস শিবিরে জোড়া ধাক্কা দেন রবীন্দ্র জাদেজা। ৮৮ রানেই দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় রাজস্থান। ৮.৩ ওভারে প্রথমে দেবদত্ত পাড়িক্কল পাঁচটি চারের সাহায্যে ২৬ বলে ৩৮ রান করে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৮.৫ ওভারে অধিনায়ক সঞ্জু স্যামসন বোল্ড হন জাদেজার বলে। ২ বলে তিনি শূন্য রান করে সাজঘরে ফেরেন।

এরপর বাটলারের সঙ্গে জুটি বাঁধেন রবিচন্দ্রন অশ্বিন। ১৫তম ওভারের শেষ বলে রবিচন্দ্রন অশ্বিন আউট হলে রাজস্থানের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩৫। অশ্বিন করেন ২২ বলে ৩০, একটি চার ও ২টি ছয় মেরেছেন। ১৬.২ ওভারে জস বাটলারকে বোল্ড করেন মঈন আলি।

জস বাটলার দেবদত্ত পাড়িক্কল

চলতি আইপিএলে তৃতীয় অর্ধশতরান হাঁকিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে দুশো রানের গণ্ডি টপকালেন বাটলার। ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে বাটলারের সংগ্রহ ৩৬ বলে ৫২। ৪ ম্যাচে আপাতত তাঁর মোট রান ২০৪। ১৯তম ওভারের শেষ বলে ধ্রুব জুরেলের উইকেটটি পান আকাশ সিং। জুরেল ৬ বলে ৪ রান করেন। স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৬৭।

শেষ দুই বলে যথাক্রমে ১৭৪ ও ১৭৫ রানে পড়ে সপ্তম ও অষ্টম উইকেট। ১ বলে ০ রানে আউট হন জেসন হোল্ডার। বাটলারের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার অ্যাডাম জাম্পার উইকেটটিও দেশপাণ্ডে পেতে পারতেন। সহজ ক্যাচ ফেলেন মাহিশ থিকশানা। শিমরন হেটমায়ার ২টি করে চার ও ছয় মেরে ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

রবীন্দ্র জাদেজা

যদিও জাম্পা ২ রান নিতে গিয়ে রান আউট হন। এদিন মঈন আলিও স্লিপে দুটি সহজ ক্যাচ ফেলেন। আকাশ সিং ৪ ওভারে ৪০, তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৩৭ ও রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি করে উইকেট নেন। টি ২০ ক্রিকেটে এদিন জাদেজা ২০০তম উইকেটটি পেলেন। মঈন আলি ২ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+