IPL 2022: দীনেশ কার্তিক আইসিসি ইভেন্টে ভারতের লাকি ম্যাসকট কেন? আরসিবিতে সাফল্যের কারণ বিশ্লেষণে শাস্ত্রী-কাইফ
আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত ফর্মে থাকা দীনেশ কার্তিকের দিকে নজর থাকছে নির্বাচক, বিশেষজ্ঞ থেকে শুরু করে তামাম ক্রিকেটপ্রেমীদের। ভুবনেশ্বর কুমার, টি নটরাজনদের ডেথ ওভারের কৃপণ বোলিং, উমরান মালিকের গতির মোকাবিলা ফিনিশার ডিকে কীভাবে করেন বা সফল হন কিনা তা আজকের ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণে ফ্যাক্টর হতে পারে। দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।

কার্তিকের প্রশংসায় শাস্ত্রী
ভাবনার স্বচ্ছ্বতা ও রানের খিদে থাকাতেই কার্তিক আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিতে পারছেন বলে মনে করেন শাস্ত্রী। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে তিনি বলেন, দীনেশ কার্তিক জানেন তাঁর দায়িত্বটা কী। ফলে শট নেওয়ার সময় তিনি দারুণ পজিশনে চলে আসছেন। বোলার কেমন বল করতে পারেন তা আগাম আঁচ করতে পেরে আগে থেকেই কিছুটা সরে যাচ্ছেন এবং শট খেলছেন। বোলারের কৌশল সম্পর্কে আগাম আঁচ করে যথোপযুক্ত শট খেলার ব্যাপারে ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কার্তিক সঠিক। সেটাই ফারাক গড়ে দিচ্ছে। বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই এই কারণে তিনি এগিয়ে থাকছেন।

চমকপ্রদ সাফল্যের কারণ
কার্তিকের ফিটনেসের প্রশংসাও করেছেন জাতীয় দলে বিরাটদের প্রাক্তন কোচ। শাস্ত্রী বলেন, কার্তিকের অভিজ্ঞতা রয়েছে। তাঁর চিন্তাধারা ও ভাবনার স্বচ্ছ্বতা খুবই ইতিবাচক, সেটাও ফারাক গড়ছে। দলের বাকিদের চেয়ে ফিটনেসে তিনি কোনও অংশে পিছিয়ে নেই। তাঁর রানের খিদে দেখেও খুবই ভালো লাগছে। এটা বলতেই হবে, এই বয়সেও তিনি তাঁর চেয়ে বয়সে অনেক ছোটদের তুলনায় অনেক বেশি দক্ষতার সঙ্গে বোলারদের লেংথ বুঝে নিয়ে ব্যাট করছেন। উল্লেখ্য, ঠিক একই ধরনের কথা শোনা গিয়েছিল সচিন তেন্ডুলকরের বিশ্লেষণেও, যাতে আপ্লুত হন ডিকে। তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ের প্রশংসা করেছিলেন মাস্টার ব্লাস্টার। চলতি আইপিএলে ৭টি ম্যাচে ৬ বার অপরাজিত থেকে দীনেশ কার্তিক ২১০ রান করেছেন, সর্বাধিক অপরাজিত ৬৬। ব্যাটিং গড় ২১০, স্ট্রাইক রেট ২০৫.৮৮। ১৮টি চার ও ১৫টি ছয় মেরেছেন।

এক্স ফ্যাক্টর
কার্তিকের প্রশংসা করেছেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন সহকারী কোচ মহম্মদ কাইফ। ভারতীয় দলের প্রাক্তন এই তারকা বলেন, দীনেশের প্রতিভা আগে থেকেই ছিল, সে কারণে তিনি ২০০৪ সালে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন। প্রতিভার কারণে তিনি নির্বাচকদের নজরেও থেকেছেন সব সময়। ধারাবাহিকতার অভাবেই তিনি জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে পারেননি। কিন্তু এখন তিনি প্রতি ম্যাচেই দারুণ খেলছেন। নিজের এই লড়াইয়ে বুদ্ধি খাটিয়ে তিনি জয়লাভ করেছেন। সে কারণে তিনি ঝোড়োগতিতে রান তুলতে পারছেন। তাঁর এক্স ফ্যাক্টর ছিলই, এখন তা বারেবারেই তুলে ধরছেন কার্তিক।

লাকি ম্যাসকট ডিকের লক্ষ্য
অনেকেই মনে করছেন আইসিসি ট্রফির খরা কাটাতে দীনেশ কার্তিক ভারতীয় দলের লাকি ম্যাসকট হতেই পারেন। ভারত ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই দলে ছিলেন কার্তিক। ২০১৯ সালের বিশ্বকাপের পর ভারতীয় দল থেকে বাদ পড়া কার্তিকের জাতীয় দলে কামব্যাকের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। কার্তিক নিজেও আশাবাদী। তিনি বলেন, আমি দেশের হয়ে খেলতে চাই। এটা আমার লং টার্ম গোল বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা। শর্ট টার্ম গোল হলো, আরসিবির হয়ে আরও ভালো খেলে তাদের খেতাব জেতানো। আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যে খরা চলছে তার অবসান ঘটাতে ভারতীয় দলের একজন সদস্য হিসেবে অবদান রাখতে চাই। ২০১৩ সালে যখন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি সেই দলেও আমি ছিলাম। আমি জানি, আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া একজন ক্রিকেটারের কাছে কতটা বড় ব্যাপার হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications