আইপিএলে মুম্বই বনাম পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কোন দল? দুই দলের গেম চেঞ্জারদের চিনে নিন
আইপিএলে মুম্বই বনাম পাঞ্জাব, শক্তিতে এগিয়ে কোন দল? দুই দলের গেম চেঞ্জারদের চিনে নিন
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচ হেরে যাওয়া রোহিত শর্মা শিবির এই ম্যাচ যেনতেন-প্রকারেণ জিততে চায়। অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পাঞ্জাবের কাছেও এই ম্যাচ খানিকটা মরণ-বাঁচনেরই মতো। সেই দুই দলের শক্তি ও দুর্বলতা মেপে নেওয়া যাক। দুই দলের গেম চেঞ্জার কারা, তাও দেখে নেওয়া যাক।

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা
শক্তি : রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটি মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান শক্তি। সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডের মতো হার্ড হিটাররা দলের আরও এক শক্তি। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট সম্বৃদ্ধ বোলিং বিভাগও মুম্বইকে বাকিদের থেকে এগিয়ে রেখেছে।
দুর্বলতা : রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব ছাড়া চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বাকি ব্যাটসম্যানরা সেভাবে ছন্দে নেই। আর এটাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রধান দুর্বলতা।

পাঞ্জাব কিংসের শক্তি ও দুর্বলতা
শক্তি : কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল সম্বৃদ্ধ পাঞ্জাব কিংসের ব্যাটিং বিভাগ টুর্নামেন্টের অন্যতম সেরা। অন্যদিকে দলে মহম্মদ শামি, অর্শদীপ সিংয়ের মতো বোলাররাও রয়েছেন।
দুর্বলতা : ধারাবাহিক পারফরম্যান্স করতে ব্যর্থ হচ্ছে পাঞ্জাব কিংসের সবকটি বিভাগ। আর সেটাই এই দলের প্রধান দুর্বলতা।

মুম্বই ইন্ডিয়ান্সের গেম চেঞ্জার
অধিনায়ক রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান গেম চেঞ্জার। দলে কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ডের মতো ক্রিকেটাররাও রয়েছেন, যারা যে কোনও ম্যাচ বের করে আনতে পারেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, রাহুল চাহারের মতো বোলাররা এবারও মুম্বই ইন্ডিয়ান্সকে ফেভারিট বানিয়েছে।

পাঞ্জাব কিংসের গেম চেঞ্জার
অধিনায়ক কেএল রাহুল পাঞ্জাব কিংসের প্রধান গেম চেঞ্জার। দলে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, দীপক হুডার মতো টি২০ স্পেশালিস্টরা। মহম্মদ শামি, অর্শদীপ সিং-রাও পাঞ্জাবের জন্য গেম চেঞ্জার সিদ্ধ হতে পারেন।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications