মন্থর উইকেটে একাই পার্থক্য গড়ে দিলেন বেয়ারস্টো! ৫ উইকেটে জয় পেল সানরাইজার্স
পার্থক্য গড়ে দিলেন জনি বেয়ারস্টো, দিল্লির ক্যাপিটালস-এর বিরুদ্ধে আইপিএল ২০১৯ ম্যাচে ৫ উইকেটে জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ।
বৃহস্পতিবার কোটলার উইকেট নিয়ে ফের সমালোচনার ঝড় উঠল বলে। একেবারে মন্থর উইকেট, তারমধ্যে কোনও বল বেশি লাপাচ্ছে, কোনও বল নিচু হয়ে যাচ্ছে। দুই দলের মধ্যে একমাত্র স্বস্তিতে ব্য়াট করলেন সানরাইজার্সের জনি বেয়ারস্টো (২৮ বলে ৪৮)। মূলত তাঁর দুরন্ত ব্য়াটিং-এই ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস ১২৯ রান পেরিয়ে গেল হায়দরাবাদ।

দিল্লির উইকেটে সানরাইজার্সের ইংরেজ ও অজি ওপেনিং জুটি কেমন খেলে সেটা বেশ আকর্ষণের বিষয় ছিল। ওয়ার্নার (১৮ বলে ১০) এদিন পারলেন না, কিন্তু বেয়ারস্টোর ব্য়াটিং দেখে মনে হল তিনি অন্য পিচে খেলছেন বোধহয়। ৫ রানে যখন ব্য়াট করছিলেন একটি সুযোগ দিয়েছিলেন অক্ষর প্যাটেলকে। কিন্তু জোরালো সেই শট ধরে রাখতে পারেননি তিনি।
তারপর ১টি ছয় ও ৯টি চার মেরে বেয়ারস্টো যখন থামলেন ততক্ষণে ৬.৫ ওভারে ৬৪ উঠে গিয়েছে। এখান থেকে জয়ে পৌঁছনোটা খুব একটা সমস্য়ার ছিল না। কিন্তু এরপর নিয়মিত ব্যবধানে ওয়ার্নার, মনীশ পাণ্ডে (১৩ বলে ১০), বিজয় শঙ্কর (২১ বলে ১৬), দীপক হুডা (১১ বলে ১০)-কে হারিয়ে হাল্কা শিরশিরানি তৈরি হয়েছিল সানরাইজার্স হায়দাবাদ শিবিরে। কিন্তু ইউসুফ পাঠান (১১ বলে ৯*) ও নবি (৯ বলে ১৭*) মিলে বাকি কাজটা শেষ করেন।
তার আগে দিল্লি ক্যাপিটাল্স কোনও ব্য়াটসম্যানই কোটলার উইকেটে দ্রুত গতিতে রান করতে পারেননি। একদিক ধরে রেখে চেষ্টা রান করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (৪১ বলে ৪৩)। কিন্তু রশিদ খানকে মারতে গিয়ে আউট হন। এছাড়া শএষের দিকে ক্রিস মরিস ক্রিস মরিস (১৫ বলে ১৭) ও অক্ষর প্যাটেল (১৩ বলে ৩) কিছুটা ঝোড়ো ব্য়াটিং-এর চেষ্টা করেছিলেন।
বেয়ারস্টোর ইনিংসনা থাকলে সানরাইজার্স-ও সমস্য়য় পড়তে পারত। টি২০ ক্রিকেটের অনুপযুক্ত এই উইকেট য়ে কিন্তু কথা উঠতে বাধ্য।
-
টাকা দিতে না পেরে ডিফল্টার! বাংলাদেশে আইপিএলের কোনও ম্যাচ সম্প্রচারিত করবে না জিওস্টার, বাতিল হল চুক্তি -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications