Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India's WI Tour: ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল থেকে বাদ তারকা ক্রিকেটার! রোহিতের দলে সুযোগ পেলেন কারা?

India's West Indies Tour: ওয়েস্ট ইন্ডিজে ভারত দুটি টেস্ট, তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০ আন্তর্জাতিক খেলবে। আজ টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দল ঘোষণা করা হলো।

দুটি সিরিজেই নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্টের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে, একদিনের আন্তর্জাতিকে হার্দিক পাণ্ডিয়া। টেস্ট দলে নেই মহম্মদ শামি ও উমেশ যাদব। বাংলার মুকেশ কুমার টেস্ট ও ওডিআই দলে রয়েছেন।

রোহিত শর্মা

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গে উমেশ যাদবও বাদ পড়েছেন। মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার টেস্ট দলে ডাক পেলেন। কামব্যাক করলেন নভদীপ সাইনিও।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পূজারার শট সিলেকশন নিয়ে প্রশ্ন ওঠে। তিনি ১৪ ও ২৭ রান করেছিলেন। আজ যে দল ঘোষণা হলো তাতে ক্যারিবিয়ান সফরে ভারতের ব্যাটিং লাইন আপে তিন নম্বরে নতুন কাউকে দেখা যাবে। জোরালো হচ্ছে যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকের সম্ভাবনা। দৌড়ে থাকবেন ঋতুরাজও।

অজিঙ্ক রাহানে

১৫ মাস পর টেস্ট দলে কামব্যাক করে ভারতের হয়ে সর্বাধিক রান করেছিলেন অজিঙ্ক রাহানে। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরের পর রাহানে ও পূজারাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়। কাউন্টি খেলে গত বছরই কামব্যাক করেছিলেন পূজারা। তিনি ফের বাদ পড়লেন। রাহানে টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।

নভদীপ সাইনি ২০২১ সালে গাব্বা টেস্টের পর ফের টেস্ট দলে সুযোগ পেলেন। যশস্বী, মুকেশ কুমার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সঙ্গে ছিলেন স্ট্যান্ডবাই হিসেবে। ফলে পূজারা, উমেশের বাদ পড়া ছাড়া তেমন রদবদল নেই টেস্ট দলে। WTC-র তৃতীয় চক্রের কথা ভেবে কয়েকজন তরুণ তুর্কিতে আস্থা রাখলেন নির্বাচকরা।

একদিনের আন্তর্জাতিক দলে কামব্যাক করেছেন সঞ্জু স্যামসন। একাদশে উইকেটকিপারের জায়গাটির জন্য তাঁর লড়াই হবে ঈশান কিষাণের সঙ্গে। একদিনের দলেও রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার।

ভারতের টেস্ট দল

ভারতের টেস্ট দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি

ভারতের ওডিআই দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+