Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: বিতর্কের শেষ নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, করাচি স্টেডিয়ামে ব্রাত্য ভারতের পতাকা, দেখুন ভিডিও

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাঝে আর একটা দিন বাকি। অনেক জটিলতার পর শুরু হতে চলেছে আইসিসির এই মেগা ইভেন্টে। কিন্তু সূচনার দুয়ারে এসেও বিতর্কের অন্ত নেই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে সেই ভারত-পাকিস্তানই।

কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় এবং নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠায়নি বিসিসিআই। ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইতে। তবে আইসিসি ইভেন্টের মুখ্য আয়োজক পাকিস্তানই। আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়মন্স ট্রফির বোধন। কিন্তু তার আগেই প্রবল বিতর্ক।

করাচি স্টেডিয়ামে অংশগ্রহণকারী সব দলের পতাকা থাকলেও নেই শুধু ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে করাচি স্টেডিয়ামের শীর্ষে উত্তোলন করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী সব দেশের জাতীয় পতাকা এক মাত্র ব্যতিক্রম ভারত। সেখানে দেখা যাচ্ছে না ভারতের জাতীয় পতাকা। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি এমনকি বিতর্ক সৃষ্টি হতেও।

পাকিস্তানে যে তিনটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে তার মধ্যে অন্যতম করাচি। এই স্টেডিয়ামে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান এবং ইংল্যান্ড দলের ম্যাচ আছে। এর পাশাপাশি বাকি দেশ গুলির পতাকাও আছে। নেই শুধু ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের শেষ নেই। বিগত কয়েক মাস ধরেই একের পর এক বিতর্ক চলছে। প্রথমে ভেন্যু নিয়ে বিতর্ক। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আয়োজক হিসেবে পিসিবির এমন কীর্তি খুবই নিন্দনীয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ২৩ ফেব্রুয়ারি মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। ভারতের শেষ গ্রুপ লিগের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলবে না ভারত।


অনেক জটিলতা এবং আলাপ-আলোচনার পরে স্থির হয়েছে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি খেলবে দুবাইতে। এমনকি ভারতীয় দল সেমিফাইনাল বা ফাইনাল খেললেও সেই ম্যাচও হবে দুবাইতে।

, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম রোহিতদের জার্সিতে লিখতে চায় নি বিসিসিআই। এই খবর প্রকাশ্যে আসতেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। চরম ক্ষিপ্ত হয়ে উঠেছিল পিসিবি। পাক ক্রিকেট বোর্ডের দাবি সব কিছুর মধ্যেই রাজনীতিকে ঢোকাচ্ছে বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতের জার্সিতে থাকবে আয়োজক পাকিস্তানের নাম। ইতিমধ্যেই দুবাইয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+