বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নয়া নজির, মেসি-রোনাল্ডোদের সঙ্গে একাসনে বিরাট
ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুটে আরও একটি পালক। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি গড়লেন এক অনন্য নজির। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ছাড়াল ১০০ মিলিয়ন। এর ফলে মেসি, রোনাল্ডো, নেইমারদের সঙ্গে এই এলিট ক্লাবে চলে এলেন বিরাট।

নয়া নজির
বিরাট কোহলিই হলেন প্রথম ভারতীয় যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন ছা়ড়াল। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়ায় বিরাটকে অভিনন্দন জানিয়েছে আইসিসিও। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০০ মিলিয়ন ছাড়ানোর দিনে দেখা যাচ্ছে বিরাটের টুইটারে ফলোয়ারের সংখ্যা ৪০.৮ মিলিয়ন। ফেসবুকে ৩৬ মিলিয়ন লাইক রয়েছে তাঁর।

এলিট তালিকায়
ইনস্টাগ্রামে এই নজির গড়ে ক্রীড়াবিদদের মধ্যে বিরাট রয়েছেন চতুর্থ স্থানে। ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ারের সংখ্যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (২৬৫ মিলিয়ন)। তার পরেই রয়েছেন লিওনেল মেসি (১৮৬ মিলিয়ন), নেইমার রয়েছেন তিনে, তাঁর ফলোয়ার সংখ্যা ১৪৭ মিলিয়ন। সব সোশ্যাল মিডিয়া ধরলে সিআর সেভেনের অনুসরণকারীর সংখ্যা ৫০০ মিলিয়নের বেশি। বিখ্যাত সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্দের ফলোয়ার সংখ্যা ২২৪ মিলিয়ন। প্রাক্তন ডব্লিউডব্লিউই সুপারস্টার ডোয়েন জনসনের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ২২০ মিলিয়ন।
ছবি- আইসিসি ইনস্টাগ্রাম

ভারতীয়দের মধ্যে এগিয়ে
ভারতীয়দের মধ্যে যে সেলেবদের সবচেয়ে বেশি ফলোয়ার ইনস্টাগ্রামে সেই তালিকায় বিরাটের পরেই রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (৬০ মিলিয়ন)। দীপিকা পাডুকোনের ফলোয়ার সংখ্যা ৫৩.৩ মিলিয়ন। ইনস্টাগ্রামে জনপ্রিয়তার দৌড়ে তাঁদের পরেই আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মার্চ অবধি তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫১.২ মিলিয়ন।

ব্র্যান্ড ভ্যালুতেও টেক্কা
সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে ব্র্যান্ড ভ্যালুর নিরিখেও বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই। সেলেবদের মধ্যে সবচেয়ে বেশি ব্র্যান্ড ভ্যালু ভারত অধিনায়কের, ২৩৭.৭ মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে বিরাট পিছনে ফেলেছেন বলিউড তারকা অক্ষয় কুমার, রণবীর সিংদের। ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্ট থেকে আয়ের নিরিখে ক্রীড়াবিদদের তালিকায় বিশ্বের প্রথম দশেও রয়েছেন বিরাট। তিনি আছেন ছয়ে। শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছর ১২ মার্চ থেকে ১৪মে অবধি রোনাল্ডোর ইনস্টাগ্রাম স্পনসর্ড পোস্ট থেকেই আয় হয়েছে ৩৭৯,২৯৪ পাউন্ড।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications