অসুস্থ সৌরভের চিকিৎসা করতে অ্যাপোলোতে এলেন দেবী শেঠি, মহারাজের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
অসুস্থ সৌরভের চিকিৎসা করতে অ্যাপোলোতে এলেন দেবী শেঠি, মহারাজের খোঁজ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুধবারই শারীরিক অস্বস্তির কারণের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর কাল বিসিসিআই সভাপতির একাধিক টেস্ট হয়েছে। চলতি মাসের ২ জানুয়ারি সৌরভ বুকে ব্যথা নিয়ে হাসাপাতালে ভর্তি হলে তাঁর হৃদপিণ্ডে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল, যার ১টি সেন্ট স্থাপন করা হয়। ৯৫ শতাংশ ব্লকেজ হওয়া ধমনীতে সেন্ট স্থাপানের পর এখনও দুটি ব্লকেজ ধমনীতে সেন্ট স্থাপন করতে হবে। এদিন সৌরভকে দেখতে সকালের বিমানে রওনা দিয়ে, দুপুর ১২. ২০ মিনিটে বিশিষ্ট হার্ট সার্জেন দেবী শেঠি অ্যাপোলোতে পৌঁছলেন।

এর আগে উইল্যান্ডসে ভর্তি হওয়ার সময় তাঁর অধীনে চিকিৎসা হয়েছিল। কলকাতার বিশিষ্ট ডাক্তারদের পাশাপাশি ভিন রাজ্য থেকে দেবী শেঠি ভিডিও কলের মাধ্যমে সৌরভের সমস্ত রিপোর্ট দেখেছিলেন। কলকাতার ডাক্তারদের পাশাপাশি এবার শুরু থেকে দেবী শেঠির অধীনে মহারাজের চিকিৎসরা শুরু হবে। দেবী শেঠির পাশাপাশি আরেক বিশিষ্ট হার্ট সার্জেন অশ্বিন মেহেতারও আশার কথা রয়েছে। আজ সৌরভের সমস্ত রিপোর্ট দেখে, সৌরভের হৃদপিণ্ডে দ্বিতীয় সেন্ট বসানো হবে কিনা, দেবী শেঠি সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে হাসপাতাল সূত্র জানা গিয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে সৌরভের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মততা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। এদিন তিনি কেমন রয়েছেন, খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেলে সৌরভকে দেখতে তিনি অ্যাপোলেতে যেতে পারেন বলে খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications