India vs West Indies ODI: সূর্যকুমারের সৌজন্যে দলে না থেকেও মাঠে খেললেন সঞ্জু! কেন ঘটল এমন ঘটনা?
স্কোয়াডে থাকলেও ভারতীয় দলের প্রথম একাদশে আবারও ব্রাত্যই থেকেছেন সঞ্জু স্যামসন। কিন্তু না খেলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে থাকলেন সঞ্জু। কিন্তু কীভাবে সম্ভব হল এমন অদ্ভূত ঘটনা? সৌজন্যে সূর্যকুমার যাদব। ভারতীয় দলের হয়ে ৬৩ নম্বর জার্সি পরিধান করেন সূর্য। হঠাত কেন তাতে বদল হল? বিস্তারিত তথ্য তুলে ধরা হল এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সঞ্জু স্যামসন প্রথম সুযোগ না পেলেও মাঠে তাঁর উপস্থিতি দেখা গেছে অন্যভাবে। বার্বাডোজে টস জিতে রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতীয় খেলোয়াড়রা যখন ফিল্ডিংয়ের জন্য মাঠে আসে, তখন সঞ্জু স্যামসনের জার্সি পরেছিলেন তাঁর সতীর্থ সূর্যকুমার যাদব।

শুধু ফিল্ডিং করার সময়ই নয়, সঞ্জুর জার্সি পড়েই ব্যাট করতে নামলেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব ৯ নং এবং সঞ্জু লেখা জার্সি পরে মাঠে নামেন। যা দেখে বেজায় খুশি হয়েছেন সঞ্জুর ভক্তরা। স্বশরীরে না খেললেও অন্তত তাঁর জার্সি মাঠে ছিল। তবে সূর্যকুমার কেন সঞ্জুর জার্সি পরে নেমেছিলেন?
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে, জার্সির মাপ নিয়ে সমস্যা হওয়াতেই নিজের বদলে সঞ্জুর জার্সি পড়ে মাঠে নামতে হয়েছে সূর্যকে। ম্যাচের দুই দিন আগে নতুন জার্সি এসে পৌঁছায় ভারতীয় শিবিরে। একদিন আগে হওয়া ফোটোশুটের পরই জার্সি নিয়ে নিজের অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান সূর্যকুমার।
#SuryaKumarYadav wearing #SanjuSamson ' s jersey, initially i felt sad for not including Sanju in the playing 11 but after seeing this i really felt happy for his fan base around their teammates. Respect for Sky and Love Sanju ❤️ pic.twitter.com/umb1lvclQT
— kalyan reddy (@kalyan_rdy) July 27, 2023
বড় সাইজের বদলে ম্যাচের দিন মিডিয়াম সাইজের জার্সি হাতে পান সূর্য। কিন্তু সেই জার্সি পড়ে খেলতে অস্বস্তি বোধ করেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান। কিন্তু অল্প সময়ের মধ্যে সূর্যের জন্য বিকল্প জার্সি আনতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ফলে বাধ্য হয়েই সঞ্জুর জার্সি পড়ে মাঠে নামেন সূর্য।
☀️ wearing ☀️ pic.twitter.com/FGe86Ywk25
— Rajasthan Royals (@rajasthanroyals) July 27, 2023
সতীর্থের জার্সি পড়ে মাঠে নামলে অনেকক্ষেত্রেই দেখা যায় নামের জায়গাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে সেই নিয়ম বাতিল হয়েছে। তাই গোটা ম্যাচেই সূর্যকুমারের গায়ে দেখা গেল সঞ্জুর জার্সি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত সূর্যের মাপের জার্সি নিয়ে আসার ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। শনিবার দ্বিতীয় ম্যাচের আগেই নিজের জার্সি হাতে পাবেন মুম্বইকর।

সঞ্জু স্যামসনকে ভারতীয় দলের টানা সুযোগ দেওয়া উচিত এমন দাবি বহুদিন ধরেই উঠেছে। দীর্ঘদিন ধরেই তিনি ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়ে আসছেন কিন্তু মাঠের সুযোগ পেয়েছেন খুব কম। সেই স্বল্প সুযোগে নিজেকে প্রমাণ করতেও ব্যর্থ হয়েছেন তিনি।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications