প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে যে কারণে উচ্ছ্বসিত গ্লেন ম্যাকগ্রা
আন্তর্জাতিক অভিষেকেই গতকাল চমকে দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে আর কোনও ভারতীয় চার উইকেট নিতে পারেননি। নজির গড়ে প্রসিদ্ধ-র আন্তর্জাতিক অভিষেক দেখেই উচ্ছ্বসিত অস্ট্রেলীয় কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।

ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে কোনও টুইট এতদিন করেননি ম্যাকগ্রা। তবে ওয়ান ডে সিরিজের দলে প্রসিদ্ধ কৃষ্ণ সুযোগ পাওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন তিনি। ম্যাকগ্রার পোস্টের উত্তরে ধন্যবাদ স্যর লিখেছিলেন প্রসিদ্ধ। তারপর ফের করলেন গতকালের ম্যাচের পর। কর্নাটকের এই জোরে বোলারের ম্যাচ শেষে দেওয়া ইন্টারভিউয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, অভিনন্দন প্রসিদ্ধ। একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে ৫৪ রানে ৪ উইকেট নিয়ে ভারতীয়দের রেকর্ড ভাঙার জন্য। ওয়েল ডান! প্রত্যুত্তরে এবারও একই কথা লেখেন প্রসিদ্ধ।
প্রশ্ন আসতেই পারে, ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়ে এতদিন কিছু না বললেও কেন হঠাৎ প্রসিদ্ধকে নিয়ে পোস্ট করছেন ম্যাকগ্রা? তিনি নিজেও অস্ট্রেলিয়ার হয়ে বোলিং ওপেন করতেন। প্রসিদ্ধও গতকাল শুরুর প্রথম স্পেলে সফল না হলেও দ্বিতীয় স্পেলেই ঝটকা দেন ইংল্যান্ডকে। কলকাতা নাইট রাইডার্সেরও অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছেন প্রসিদ্ধ। তবে ম্যাকগ্রার প্রসিদ্ধকে নিয়ে গর্ব, ভালো লাগা অন্য কারণে।
ম্যাকগ্রা চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর। প্রসিদ্ধ সেই ফাউন্ডেশনের প্রাক্তনী। এমনকী ২০১৯ সালে এমআরএফ পেস ফাউন্ডেশন থেকেই প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া নিয়ে হয়েছিল যে জোরে বোলারদের তাঁদের মধ্যে ছিলেন প্রসিদ্ধ। আইপিএলের পর ঘরোয়া ক্রিকেটেও ভালো ছন্দ ধরে রাখেন কর্নাটকের এই পেসার। তিনি গতকালের ম্যাচের পর লিখেছেন, রোলার কোস্টার রাইডে ছিলাম। শেষ অবধি অপেক্ষা করতে হয়েছে। তবে সব ভালো যার শেষ ভালো তার। এই ধারাবাহিকতা আগামী ম্যাচগুলিতেও ধরে রাখতে চাই।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications