চালকের আসনে ভারত, অশ্বিন-জাদেজার স্পিনে দ্বিতীয় টেস্টেও কুপোকাত অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাঁদের স্পেন কুপোকাত অস্ট্রেলিয়া। এক উইকেটে ৬১ রান নিয়ে খেলতে নেমে ১১৩ রানেই শেষ অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় দিনে ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। একটা সময় ১৩৯ রানে সাত উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত। তারপর অশ্বিন ও অক্ষর প্যাটেল জুটি ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেয়। তবে ভারতকে লিড নিতে দেয়নি অস্ট্রেলিয়া।

৯৫ রান পর্যন্ত তিন উইকেট ছিল, তারপরই ধস নামে
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৩ রানের মাথায় একটা উইকেট খোয়ালেও চালিয়ে খেলতে থাকে অস্ট্রেলিয়া। দিনের শেষে তারা ৬১ রানে পৌঁছে গিয়েছিল। চারের উপরে ছিল রানের গড়। এই অবস্থায় দ্বিতীয় দিনেও রানের গতি বজায় রেখেই এগোচ্ছিলেন ক্যাঙারুরা। ৯৫ রান পর্যন্ত তিন উইকেট ছিল। কিন্তু তারপর যে ধস নামতে শুরু করে, তা আর আটকানো সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার।

জাদেজা-অশ্বিনের জাদুতে কুপোকাত অস্ট্রেলিয়া
প্রথমে অশ্বিন, তারপর জাদেজা ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে। জাদেজা সাত উইকেটের জাদুতে অস্ট্রেলিয়া শেষ হয়ে যায় ১১৩ রানে। জাদেজা ১২-১ ওভারে ৪২ রান দিয়ে নেন সাত উইকেট। আর তাঁকে যোগ্য সঙ্গত দিতে রবিচন্দ্রন অশ্বিন নেন ১৬ ওভারে ৫৯ রানের বিনিময়ে তিন উইকেট। ১০টি উইকেটই যায় স্পিনারদের ঝুলিতে।

ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ১১৫ রানের
এখন ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ১১৫ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভারতীয় ব্যটসম্যানরা এই রান তুলে জয় হাসিল করতে পারে কি না সেটাই দেখার। সহজ লক্ষ্যমাত্রা। ফলে ভারতের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁদের জায়গা দৃঢ়় করতে তৎপর রোহিতরা।

অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা লাইন ফেলে দেন যাওয়া আসার
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান ওপেনার ট্রেভিস হেডের। তিনি ৪৬ রান করে অশ্বিনের বলে আউট হন। তিনিই ছিলেন দ্বিতীয় দিনের প্রথম শিকার। তারপর দ্বিতীয় সর্বোচ্চ রান মার্নাস লাবুসেনের। তিনি ৩৫ রান করে জাদেজার শিকার হন। এছাড়া কোনও ব্যাটসম্যান এদিন দুই অঙ্কের রান করতে পারেনি। কোনও ব্যাটসম্যানই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি অশ্বিন ও জাদেজার স্পিনের সামনে। অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা লাইন ফেলে দেন যাওয়া আসার।

অস্ট্রেলিয়ার শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ১৮ রানে।
অস্ট্রেলিয়ার শেষ সাতটি উইকেট পড়ে মাত্র ১৮ রানে। ৯৫ রানে দাঁড়িয়েই চারটি উইকেট খুইয়ে বসে অস্ট্রেলিয়া। তারপর আর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি তাদের। ১১৩ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে অস্ট্রেলিা ১ রানে লিড নিয়েছিল। অতএব ভারতকে জিততে গেলে ১১৫ করতে হবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications