Ind vs NZ, ICC CWC 2023: সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট, কোহলিকে টপকাবেন কে? কাকে বাছলেন সৌরভ?

Ind vs NZ, ICC CWC 2023: সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের বিশ্বরেকর্ডটি আজ ভেঙে গেল। বিরাট কোহলির ওডিআই সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হলো মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

সচিন তেন্ডুলকরের সামনেই তাঁর কীর্তি ভেঙে দিলেন কিং কোহলি। সৌরভ গঙ্গোপাধ্য়ায় তখন ইডেন গার্ডেন্সে। কাল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রস্তুতিতে ফিনিশিং টাচ দিতে ব্যস্ত। ক্রিকেটের নন্দনকাননে বসেই টিভিতে চোখ রেখেছিলেন মহারাজ।

Ind vs NZ, ICC CWC 2023: সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট, কোহলিকে টপকাবেন কে?

বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার শতরান হাঁকিয়ে এদিন স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কীর্তি। ২০০৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে শতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেবার ফাইনালে অবশ্য ভারত হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সৌরভদের অশ্বমেধের ঘোড়া থেমেছিল অজিদের কাছে।

২০০৩ সালের সেই দলের সঙ্গে বর্তমান ভারতীয় দলের তুলনায় যেতে নারাজ সৌরভ। তাঁর আগে ও পরে এতদিন পর্যন্ত বিশ্বকাপ সেমিফাইনালে আর কোনও ভারতীয়র শতরান ছিল না। আজ শুভমান গিল যেভাবে ব্যাট করছিলেন তাতে মহারাজকীয় মহাকীর্তি তিনিই স্পর্শ করতে পারতেন। কিন্তু রিটায়ার্ড হার্ট হন ৭৯ রানে। শেষ ওভারে ফের নেমে ৮০ রানে অপরাজিত থাকেন।

২০০৩ সালে সৌরভ যে নজিরটি গড়়েছিলেন তা এদিনই প্রথম স্পর্শ করেন বিরাট কোহলি। তার কিছুক্ষণ পর শ্রেয়স আইয়ারও। বিরাটের ৫০তম ওডিআই শতরানের বিশ্বরেকর্ড নিয়ে সৌরভের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আউটস্ট্যান্ডিং, ফেনোমেনাল, ফ্যান্টাস্টিক। অর্থাৎ অসামান্য, চমৎকার, অভূতপূর্ব।

সচিনের এই রেকর্ড তো ভেঙে দিলেন বিরাট। কোহলির এই রেকর্ড কে ভাঙতে পারেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, সেটা আমি জানি না। এটা সহজ ব্যাপারও নয়। তাছাড়া বিরাট তো এখনও থামেননি। ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেন, ভারত ভালো খেলছে। শ্রেয়স আইয়ারও শতরান করলেন। সেমিফাইনাল জিতলে একটা ধাপ পেরনো যাবে।

বিশ্বকাপে ভারতকে সুবি্ধা পাইয়ে দিতে পূর্বনির্ধারিত পিচে খেলা ফেলা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বিতর্কে সাফাই দিয়েছে আইসিসিও। সৌরভ বলেন, এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে পিচ দেখে ভালোই মনে হচ্ছে। ভালো পিচ হলে দুই দলই সমান সুবিধা পায়। ইডেনেও ভালো পিচ হয়েছে। ভারতের ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ এদিনও বেছে নেননি সৌরভ।

মহারাজের কথায়, দেখা যাক এখানে কে জেতে। তখন ফাইনাল নিয়ে বলা যাবে। তবে ভারত কমপ্লিট সাইড। অসাধারণ প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। সবাই ভালো খেলছেন। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। বোলাররাও ভালো বল করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+