Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: শুভমান গিলকে নিয়ে আচমকা ধোঁয়াশা, রাজকোটে ভারতীয় দলে দুই ক্রিকেটারের টেস্ট অভিষেক?

IND vs ENG: ভারতীয় টেস্ট দল এখন ট্রানজিশন পিরিয়ডে। তরুণ ক্রিকেটাররা জায়গা করে নিচ্ছেন। যাঁরা আগামী কয়েক বছর দলকে আস্থা দিতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

আজ রাজকোটে ছিল ভারতের অপশনাল ট্রেনিং। সিনিয়রদের চেয়ে বেশিরভাগ তরুণ ক্রিকেটারের উপস্থিতিই নজর কাড়ল।

IND vs ENG: শুভমান গিলকে নিয়ে আচমকা ধোঁয়াশা

আজকের অনুশীলনে যেভাবে দেখা গেল কেএস ভরতকে, তাতে ইঙ্গিত টেস্ট দল থেকে বাদ পড়তে চলেছেন। তুলনায় অনেক সপ্রতিভ দেখাল ধ্রুব জুরেলকে। দীর্ঘক্ষণ যিনি কিপিং অনুশীলন করলেন। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা পিচ দেখলেন। দ্রাবিড় অনেকটা সময় ব্য়য় করলেন স্থানীয় গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলে।

ভারত অধিনায়ক রোহিত শর্মা কিছুক্ষণ ক্যাচ প্র্যাকটিস করলেন। পরে নেটেও ব্যাট করলেন। স্থানীয় বোলারদের সঙ্গে পুরোদমে বোলিং করলেন ভারতীয় দলের স্পিনাররা। রবীন্দ্র জাদেজা বোলিংয়ের চেয়ে বেশিক্ষণ ব্যাটিংই করলেন। চোট সারিয়ে ঘরের মাঠে তিনি টেস্ট কামব্যাক করছেন বলেই খবর।

শুভমান গিল বিশাখাপত্তনম টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন। ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছিলেন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে চোট লাগে। তখন বলেছিলেন, চোট গুরুতর নয়। গিল রাজকোট টেস্টে খেলতে পারবেন কিনা তা স্পষ্ট হতে পারে কালকের অনুশীলনেই।

জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ ও দেবদত্ত পাড়িক্কল আজ বিকেল নাগাদ দলের সঙ্গে যোগ দিয়েছেন। কাল তাঁরা দলের প্র্যাকটিসে থাকবেন। শ্রেয়স আইয়ার বাদ গিয়েছেন। লোকেশ রাহুল খেলতে পারছেন না। ফলে মিডল অর্ডারে সরফরাজ খানের টেস্ট অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা।

তাঁর সঙ্গেই উইকেটকিপার ধ্রুব জুরেলের টেস্ট অভিষেক হতে পারে। ভারতীয় একাদশের নিউ লুকের আভাস মিলতে শুরু করেছে বিশেষ করে ফিল্ডিং অনুশীলন দেখে। গালিতে রজত পাটীদার, প্রথম স্লিপে সরফরাজ খান ও দ্বিতীয় স্লিপে যশস্বী জয়সওয়ালকে রেখে বেশ কিছুক্ষণ অনুশীলন চলল।

জয়সওয়ালরা ক্যাচ ধরে এমন আনন্দ প্রকাশ করছিলেন যেন ম্য়াচ চলছে। পরে সরফরাজ, পাটীদাররা ক্লোজ-ইন ক্যাচ প্র্যাকটিসও করেছেন বেশ কিছুক্ষণ। নেটে অনেকক্ষণ ব্যাটিংও করলেন। স্থানীয় পেসারদের পাশাপাশি ভারতীয় দলের স্পিনারদের সামলালেন। থ্রো ডাউন বিশেষজ্ঞরাও ছিলেন। সবমিলিয়ে ভারতীয় শিবির সিরিজে সমতা ফেরানোর পর বেশ চনমনে। তারকাদের অনুপস্থিতিতে তরুণরাও চাইবেন নিজেদের দাবি জোরালো করে রাখতে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে।

ব্যাটিং বিভাগের অনভিজ্ঞতার কথা মাথায় রেখে চার বোলার নিয়ে খেলে বিশেষজ্ঞ ব্যাটার ভারত বাড়াতে পারে বলেও জল্পনা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+