Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ঘরের মাঠে অনন্য রেকর্ড, কুম্বলেকে টপকে ভারতীয়দের মধ্যে শীর্ষে অশ্বিন‌

রেকর্ডের আরও এক নাম রবিচন্দ্রন অশ্বিন। চলতি ইংল্যান্ড সিরিজে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন তামিল এইউ স্পিনার। রবিবার রাঁচিতে ম্যাচের তৃতীয় দিনে ফের একবার ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন অশ্বিন।

এরআগে চতুর্থ টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ উইকেট নিয়ে রেকর্ড গড়েছি‌লেন অশ্বিন।প্রথম এশিয়ান ক্রিকেটার হিসাবে এই নজির গড়েন অশ্বিন। এরআগেল রাজকোটে ৫০০টেস্ট উইকেট নিয়েছিলেন ভারতীয় স্পিনার। এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটশিকারী হলেন অশ্বিন। টপকে গেলেন অনি‌ল কুম্ব‌লেকে।

IND vs ENG

দ্বিতীয় ইনিংসে চা পানের বিরতি পর্যন্ত অশ্বিন তিনটি উইকেট নিয়েছেন । বেন ডাকেটকে আউট করে প্রথমে কুম্বলের সম সংখ্যা ৩৫০ স্পর্শ করেন। তবে এদিন নিজের দ্বিতীয় উইকেটটি নেওয়ার পর উদযাপন করতে দেখা যায় তাঁকে। কারণ অলি পোপকে আউট করার পরই তাঁর ঘরের মাঠে টেস্টে উইেকেট সংখ্যা হয় ৩৫১। যদিও আম্পায়ার প্রথমে নট আউট দিয়েছিলেন কিন্তু রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন।
এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন অনিল কুম্বলে। দেশের মাঠে ৬৩টি টেস্টে কুম্বলে নিয়েছিলেন ৩৫০টি উইকেট। এবার তাঁকে টপকে গেলেন অশ্বিন। ঘরের মাঠে ৫৯ টেস্টে বর্তমানে অশ্বিনের উইকেট সংখ্যা ৩৫২। অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কুম্বলের পর পঞ্চম বোলার যিনি ঘরের মাঠে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন।

মুথাইয়া মুরলীথরন ঘরের মাঠে ৭৩ টেস্টে ৪৯৩ উইকেট নিয়েছেন। জেমস অ্যান্ডারসন ১০৫ টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছেন। স্টুয়ার্ট ব্রড ৯৮ টেস্টে ৩৯৮ উইকেট নিয়েছেন ঘরের মাঠে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে আগুনে পারফরম্যান্স করছেন অশ্বিন। বেন ডাকেটকে ১৫ রানে আউট করলেন। পরের বলেই অলি পোপকে ০ রানে ফেরালেন। তাঁর সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারলেন না। তবে ভয়ঙ্কর হওয়ার আগেই জো রুটকে ১১ রানে আউট করলেন। এছাড়াও জ্যাক ক্রলি এবং বেন স্টোকের উইকেট নিয়েছেন কুলদীপ। চা পানের বিরতিতে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্কোর ৫ উইকেকেট ১২০।

ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩০৭ রানে। ৪৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ইংল্যান্ড। অশ্বিন-কুলদীপ জুটি ব্যাকফুটে ফেলে দিয়েছেন বেন স্টোকসদের। স্কোরবোর্ডে বড় রান তুলতে না পারলে ভারতকে দ্বিতীয় ইনিংসে চাপে রাখতে পারবে না ইংল্যান্ড দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+