Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: ওডিআই সিরিজের প্রথম ২টি ম্যাচে অনিশ্চিত জেমি স্মিথ, অস্বস্তি কাটাতে কোন ছক ইংল্যান্ডের?

IND vs ENG: বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। তিন ম্যাচের সিরিজের আগে প্রবল অস্বস্তিতে ইংল্যান্ড।

চোটের কারণে প্রথম দুটি ম্যাচে অনিশ্চিত নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি ফিট হয়ে যাবেন।

IND vs ENG

চেন্নাই ও রাজকোট ম্যাচে টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন স্মিথ। কিন্তু তিনি রাজকোটেই কাফ মাসলে চোট পান। যার কারণে সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলতে পারেননি। এবার অনিশ্চয়তা তৈরি হলো ওডিআই সিরিজ নিয়েও।

জেকব বেঠেলের জায়গায় তিনি ইংল্যান্ডের একাদশে এসেছিলেন। রাজকোটে সিরিজের তৃতীয় টি২০ আন্তর্জাতিক চলার সময়ই তিনি কাফে অস্বস্তি বোধ করেন। তারপর থেকেই চলছে চিকিৎসা। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আমেদাবাদে তৃতীয় ওডিআইয়ের আগে ফিটনেস টেস্ট হবে স্মিথের। তার উপরই নির্ভর করবে তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও।

ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে ইংল্যান্ডের পরাজয়ের কারণ ব্যাটিং ব্যর্থতা। স্মিথের অনুপস্থিতিতে দল গড়ার বিকল্পও কমবে। জো রুট নাগপুরে পৌঁছে গিয়েছেন ওডিআই সিরিজে খেলার জন্য। এই সিরিজে ইংল্যান্ডের একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা কম।

ফিল সল্টের সঙ্গে ওপেন করবেন বেন ডাকেট। ২০২৩ সালের বিশ্বকাপের পর ফের ইংল্যান্ডের ওডিআই ব্যাটিং লাইন আপের তিন নম্বরে দেখা যাবে রুটকে। এরপর রয়েছেন অধিনায়ক জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন ও জেকব বেঠেল।

স্পিনার রেহান আহমেদকে প্রথমে টি২০ দলের জন্য নিলেও পরে ওডিআই দলে রেখে দিয়েছে ইংল্যান্ড। রেহান অবশ্য টি২০ সিরিজে সুযোগ পাননি। ইংল্যান্ড পেস-নির্ভর আক্রমণই সাজিয়েছিল টি২০-তে। স্পিনার আদিল রশিদ ভরসা দিয়েছেন। একদিনের সিরিজের বোলিং কম্বিনেশন কাল স্পষ্ট হতে পারে। তবে সাকিব মাহমুদের প্রথম একাদশে থাকা কার্যত নিশ্চিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+