Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs ENG: রাঁচি টেস্টে শতরান অধরা যশস্বীর, বিরাট-দ্রাবিড়ের কীর্তি ছুঁয়ে ভাঙলেন শেহওয়াগের ছক্কার রেকর্ড

IND vs ENG: রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে পড়ে গিয়েছে ভারত। ১৭৭ রানে সপ্তম উইকেটের পতন ঘটেছে। এদিনও ভারতের হয়ে সর্বাধিক রান এসেছে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে।

তবে টানা তিনটি টেস্টে শতরানের নজির আজ গড়তে পারেননি ভারতের তরুণ ওপেনার। কিন্তু বেশ কয়েকটি নজির গড়ে যশস্বী জয়সওয়াল নাম তুলে ফেলেছেন এলিট লিস্টে।

IND vs ENG: রাঁচি টেস্টে শতরান অধরা যশস্বীর

মধ্যাহ্নভোজের বিরতির পর ভারত এই প্রতিবেদন লেখা অবধি দুটি উইকেট হারিয়েছে। ৪৬.৪ ওভারে ১৬১ রানের মাথায় পড়ে পঞ্চম উইকেট। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে যশস্বী ১১৭ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন। তাঁকে বোল্ড করে দেন শোয়েব বশির।

যশস্বী আজ ভেঙে দিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগের ১৬ বছরের পুরানো রেকর্ড। শোয়েব বশিরের বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকিয়ে। চলতি বছরে পঞ্চম টেস্ট খেলছেন যশস্বী। ২০০৮ সালে শেহওয়াগ টেস্টে ২২টি ছয় মেরেছিলেন ১৪টি টেস্ট খেলে ২৭তম ইনিংসে। যশস্বী চলতি বছরে টেস্টে ২৩টি ছয় মারলেন নবম ইনিংসে।

উল্লেখ্য, ২০২২ সালে ঋষভ পন্থ টেস্টে ২১টি ছয় মেরেছিলেন। ২০১৯ সালে রোহিত শর্মা টেস্টে ২০টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ২০১৯ সালে ময়াঙ্ক আগরওয়াল টেস্টে ১৮টি ছয় মেরেছিলেন। মুম্বইয়ের যশস্বী এদিন বীরুর রেকর্ড ভাঙার পাশাপাশি তৃতীয় টেস্ট অর্ধশতরান হাঁকিয়ে নাম তুললেন এলিট লিস্টে।

ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করলেন। ২০০২ সালে ইংল্যান্ড সফরে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৬০০ রানের মাইলস্টোন পেরিয়েছিলেন। ২০১৬-১৭ মরশুমে সেই নজির স্পর্শ করেছিলেন বিরাট কোহলি।

আজ ৫৫ রান করার সঙ্গে সঙ্গেই বিরাট ও দ্রাবিড়ের পাশে নিজের নামটি লেখালেন যশস্বী। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। আপাতত ৪ টেস্টে ৭ ইনিংসে ১ বার অপরাজিত থেকে তিনি ৬১৮ রান করেছেন। গড় ১০৩, স্ট্রাইক রেট ৭৮.৩২। ২টি করে শতরান ও অর্ধশতরান পেয়েছেন।

তবে যশস্বী সাফল্য পেলেও বাকিরা হতাশ করলেন। রোহিত শর্মা ২, শুভমান গিল ৩৮, রজত পাটীদার ১৭, রবীন্দ্র জাদেজা ১২, সরফরাজ খান ১৪ ও রবিচন্দ্রন অশ্বিন ১ রান করে আউট হয়েছেন। শোয়েব বশির চারটি, টম হার্টলি ২টি ও জেমস অ্যান্ডারসন একটি উইকেট পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+