IND vs ENG: হায়দরাবাদে অপ্রত্যাশিত হার ভারতের, সিরিজের শুরুতেই দাপট বাজবলের
হায়দরাবাদ টেস্টে হার ভারতের। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ল ভারতীয় দল। বিরাটহীন ভারতের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হল। ২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ২০২ রানেই শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। ২৮ রানে হারল ভারত। ৫ ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল ইংল্যান্ড।
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ৩১৬, তাঁরা এগিয়ে ১২৬ রানে। চতুর্থ দিনের সকালে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য কিছুটা চাপ তৈরি করলেন এই ইংরেজ ব্যাটার। দ্বিশতরান না পেলেও ১৯৬ রানের ইনিংস খেললেন। ভারতকে জয়ের জন্য করতে হত ২৩১।

প্রথমেই আউট হলেন যশস্বী। হার্টলির বলে ১৫ রান করে আউট হলেন ভারতীয় ওপেনার। এরপর রোহিত শর্মা ৩৯ রান করে সাজঘরে ফিরলেন। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন গিল। ০ রানেই আউট হলেন গিল। দুই ব্যাটারই হার্টলির বলে শিকার হলেন। প্রথম ইনিংসে ৮৬ রান করা রাহুল এই ম্যাচে ২২ রান করেই আউট হলেন রুটের বল। ১৭ রান করলেন হার্টলির বলেই উইকেট দিলেন অক্ষর।
দ্বিতীয় ইনিংসে জাদেজার সংগ্রহ মাত্র ২। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হলেন।শেষদিকে অশ্বিন এবং ভরত জুটি একটা মরিয়া লড়াই শুরু করেন, তাঁদের ব্যাটে ভর করে জয়ের একটা স্বপ্ন দেখতে শুরু করে ভারত। কিন্তু এই দুই ব্যাটার পুরো দিনটা কাটিয়ে যেতে পারলেন না। হার্টলির বলেই বোল্ড হলেন ভরত। এরপরও আশা ছিল অশ্বিনকে নিয়ে।
কিন্তু বেলাশেষে ধৈর্য্য হারালেন অশ্বিনও। হার্টলি্র বল স্টেপ আউট করে মারতে গেলে স্ট্যাম্প হলেন অশ্বিন। ম্যাচের ফয়সালা করে নিতে আলো থাকায় চতুর্থ দিনে ম্যাচের সময়সীমাকেও বৃদ্ধি করা হল। এরপর বুমরাহ এবং সিরাজ শেষ ভরসা ছিলেন ভারতীয় দলের। সিরাজ ১২ রানে হার্টলির বলে আউট হতেই সব আশা শেষ। দিনের শেষ ওভারে বাজিমাত ব্রিটিশদের। ফলে চতুর্থ দিনেই খেলা শেষ হল।
IND vs ENG: যশস্বীর বিদেশিনী বান্ধবী, ভারতীয় ক্রিকেটারের প্রেমের কাহিনীতে উত্তাল নেট দুনিয়া
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনে ২৪৬ রান করে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল(৮০), কেএল রাহুলের ৮৬ ও জাদেজার ৮৭ রানে ৪৩৬ রান তোলে ভারত।কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের অলি পোপের ১৯৬ রানের ইনিংসটাই সব হিসাবে পাল্টে দিল।
প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েও জয় অধরাই থাকল ভারতের। চতুর্থ দিনের শুরুটাও ভারত নিজের অনুকূলেই রেখেছিল। কিন্তু প্রথমে ব্যাট হাতে পোপের দাপট, আর দ্বিতীয় ভাগে বল হাতে হার্টলির গুগলি। এই ব্রিটিশ বোলার দ্বিতীয় ইনিংসে নিলেন ৬২ রানে ৭ উইকেট। একটি করে উইকেট নেন জো রুট ও লিচ। আগামী ২ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications