IND vs AUS 2nd T20I: দ্বিতীয় ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? রবিবার তিরুবনন্তপুরমের আবহাওয়ার আপডেট জেনে নিন
আজ তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি ২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। প্রথম জিতে পাঁচ ম্যাচের সিরিজে ইতিমধ্যে ১-০ ফলে এগিয়ে আছে ভারতীয় দল। সিরিজ জয়ের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কেরলের মাঠে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে মেন ইন ব্লু। কিন্তু এই ম্যাচের আগে বৃষ্টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার দিন প্রবল বৃষ্টি হয়েছে কেরলের এই শহরে। এমনকি মাঠের আউটফিল্ডে জল জমে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফলে ম্যাচ হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। রবিবার সকাল থেকে কেমন রয়েছে তিরুবনন্তপুরমের আবহাওয়া? বৃষ্টিতে পণ্ড হতে পারে এই ম্যাচ? রবিবার কেরলের শহরের আবহাওয়ার তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সারাদিনে ৫৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল, তবে আজ রাতের দিকে ১১% শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে ভারী মেঘ থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস থাকছে।
রবিবার এই শহরের তাপমাত্রা রয়েছে ৩২ ডিগ্রির কাছাকাছি।গ্রিনফিল্ড স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের।তাই শনিবার সকাল থেকে বৃষ্টি হলেও সন্ধ্যায় এই মাঠেই অনুশীলন করে ভারত ও অস্ট্রেলিয়া দল। তবে বৃষ্টির কারণে আউট ফিল্ড ভিজে থাকতে পারে। ফলে ফিল্ডিংয়ের সময় সাবধানে থাকতে হবে ক্রিকেটারদের।
তবে ম্যাচের সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। টি ২০ ম্যাচে প্রচুর রান ওঠার আশায় মাঠ ভরান ক্রিকেটপ্রেমীরা।একদিকে মেন ইন ব্লু চাইবে সিরিজে এগিয়ে যেতে। আর অজিরা চাইবে ঘুরে দাঁড়াতে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications