বিসিসিআই-র নির্বাচক হওয়ার জন্য আবেদন সচিন, ধোনি, শেহওয়াগের! ইনজামামও নাকি পাঠিয়েছেন সিভি! কী বলছে ভারতীয় বোর্ড
বিসিসিআই-র নির্বাচক হওয়ার জন্য আবেদন সচিন, ধোনি, শেহওয়াগের! ইনজামামও নাকি পাঠিয়েছেন সিভি! কী বলছে ভারতীয় বোর্ড
জাতীয় নির্বাচকের পদে সিলেকশনের জন্য কারা আবেদন করেছেন তা দেখার জন্য যখন বিসিসিআই-এর আধিকারিকরা মেল বক্স ওপেন করেন তখন রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় তাঁদরে। তাঁরা দেখতে পান ইনবক্সে পড়ে রয়েছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ এবং মহেন্দ্র সিং ধোনির সিভি। এখানেই শেষ নয়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক-ও সিভি পাঠিয়েছেন ভারতীয় দলের নতুন নির্বাচকমণ্ডলীর সদস্য হওয়ার জন্য।

তবে, একেবারেই ভাববেন না সচিন, শেহওয়াগ, ইনজামাম কিংবা ধোনি নিজেরা এই মেল পাঠিয়েছেন। প্রতিটা সিভিই পাঠানো হয়েছে স্প্যাম ই-মেল থেকে। প্রতারক আসলে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে মজা করতেই এইগুলো করেছেন। পাঁচ সদস্যের নির্বাচক কমিটির জন্য এখনও পর্যন্ত বিসিসিআই-এর কাছে এসে পৌঁছিয়েছে ৬০০টি মেল। যার মধ্যে কিছু ফেক আইডি থেকেও এসেছে যেখানে দাবি করা হয়েছে সেই সিভিগুলি আসলে পাঠিয়েছেন সচিন, শেহওয়াগ, এবং ইনজামাম। বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, "৬০০টির কাছাকাছি সিভি আমরা পেয়েছি যার মধ্যে কিছু সিভিতে দাবি করা হয়েছে সেগুলো নাকি পাঠিয়েছেন তেন্ডুলকর, শেহওয়াগ এবং ধোনি। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি) এদের মধ্যে থেকে ১০ জনকে বেছে নেবে এবং সেখান থেকে চূড়ান্ত পাঁচ নির্বাচিত করা হবে। দ্রুতই এই প্রক্রিয়া সমপন্ন করা হবে।"
টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর চেতন শর্মা এবং নির্বাচন প্যানেলের বাকিদের বহিষ্কার করে বিসিসিআই। যদিও সেই প্যানেল এখনও কাজ করে যাচ্ছে কারণ তাদের জায়গা কারা দায়িত্ব নেবে তা এখনও ঠিক হয়নি। বিসিসিআই-এর নতুন নির্বাচকমণ্ডলী বেছে নেওয়ার জন্য দ্রুতই নিজিদের মধ্যে বৈঠকে করবে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা, যতীন পরঞ্জপে এবং সুলক্ষনা নায়েক। এই মাসের শুরুতেই এই কমিটিকে নিয়োগ করা হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications