ICC World Cup 2023: সর্বাধিক উইকেট প্রাপকের তালিকায় শীর্ষে কারা? জেনে নিন ভারতীয় বোলারদের পারফরম্যান্স
দুয়ারে আইসিসি একদিনের বিশ্বকাপ। চার বছর আবার হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের সবথেকে হাইভোল্টেজ শো। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিশ্লেষণ, কারা এগিয়ে, কোন দল দিতে পারে চমক? এই নিয়ে নানা মুণির নানা মত। বিশ্বকাপ মানেই শুধু ব্যাট বলের লড়াই বা জয়-পরাজয় নয়। কাপযুদ্ধের সঙ্গে সর্বতভাবে জড়িয়ে থাকে রেকর্ড এবং পরিসংখ্যান।
১৯৭৫ থেকে ২০১৯। ৪৪ বছরের ইতিহাসে বহু রেকর্ড সৃষ্টি হয়েছে আবার তা ভেঙেও গিয়েছে। ক্রিকেট মানে শুধু চার ছক্কার বন্যা নয়, বোলারদেরও ম্যাচ জয়ে থাকে গুরুত্বপূর্ণ অবদান। বিশ্বকাপে সর্বাধিক উইকেট রয়েছে কোন বোলারাদের? কারাই আছেন সর্বাধিক উইকেট শিকারীর তালিকায়। বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১ নম্বরে গ্লেন ম্যাকগ্রা।অজি পেসারের সংগ্রহে মোট ৭১। দু'বার ৫টি করে উইকেট নিয়েছেন। ১৯৯৬ সালে বিশ্বকাপ অভিষেক। তিনবার বিশ্বকাপ জিতেছেন। নিজের শেষ বিশ্বকাপ ২০০৭-এ ব্যক্তিগত ভাবে সর্বাধিক উইকেট নেন। মোট ২৬। সেই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাকগ্রা। ১৫ রানে ৭ উইকেট তাঁর সেরা বোলিং।
তালিকায় দুই নম্বরে মুরলীধরন। তাঁর সংগ্রহে ৬৮ উইকেট। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি, শ্রীলঙ্কার হয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ব্যক্তিগত ভাবে ২০০৭ বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেন তিনি। মোট ২৩। ১৯ রানে ৪ উইকেট মুরলীর সেরা বোলিং।
তালিকায় তৃতীয়স্থানে শ্রীলঙ্কারই আরও এক বোলার লাসিথ মালিঙ্গা।২৮ ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন মালিঙ্গা। ২০০৭ থেকে ২০১৯ চারটি বিশ্বকাপ খেলেছেন দ্বীপরাষ্ট্রের এই বোলার। ৩৮ রানে ৬ উইকেট তাঁর সেরা বোলিং। তালিকায় ৪ নম্বরে ওয়াসিম আক্রম। ১৯৮৭ থেকে ২০০৩ পাঁচটি বিশ্বকাপ খেলে আক্রমের নামের পাশে ৫৫ উইকেট। ২৮ রানে ৫ উইকেট পাক পেসারের সেরা বোলিং।

পাঁচ এবং ছয় নম্বরে আছেন মিচেল স্টার্ক ও চামিন্ডা ভ্যাস। দুইজনেই ৪৯টি করে উইকেট নিয়েছেন।শ্রীলঙ্কান পেসার খেলেছেন ১৯৯৬ থেকে ২০০৭ চারটি বিশ্বকাপ।
এবার দেখা যাক ভারতীয়দের বোলিং পারফরম্যান্স কেমন? ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী এখনও পর্যন্ত ২ জন। শ্রীনাথ এবং জাহির খান। দুই পেসারের সংগ্রহে আছে ৪৪টি উইকেট। জাহির খান তিনটি বিশ্বকাপে ২৩টি ম্যাচেই এই উইকেট সংখ্যায় পৌঁছেছেন। তবে শ্রীনাথ খেলেছেন চারটি বিশ্বকাপে ৩৩টি ম্যাচ।
বর্তমান বোলারদের মধ্যে তালিকায় আছেন মহম্মদ শামি। দুইটি বিশ্বকাপে (২০১৫, ২০১৯) ১১টি ম্যাচ খেলে শামির সংগ্রহ ৩১ উইকেট। সামগ্রিক তালিকায় শামির স্থান ২৩ নম্বরে। তার পরেই আছেন কুম্বলে। তার উইকেট সংখ্যা ৩১।

আগামী ৫ অক্টোবর থেকে একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের ১৩তম সংস্করণ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications