ICC World Cup 2023: বাংলাদেশ শিবিরে স্বস্তি, ভারতের বিরুদ্ধে ম্যাচে ফিরছেন শাকিব?
আগামী বৃহস্পতিবার পুণেতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। খাতায় কলমে বা ধারে ভারে টাইগারদের থেকে অনেকটাই এগিয়ে আছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে অঘটন ঘটিয়ে দেওয়ার নজির আছে পদ্মাপারের দলটির। তার উপর এশিয়া কাপের শেষ সাক্ষাতে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচে নামার আগে স্বস্তির খবর বাংলাদেশ শিবিরে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিলেন দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। নেটে অনুশীলন শুরু করে দিলেন বঙ্গ ব্রিগেডের দলনেতা। মঙ্গলবার পুরো দমেই অনুশীলন করেন শাকিব।

বাংলাদেশ দল সূত্রের যা খবর উঠে আসছে তাতে ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচে শাকিবের খেলার সম্ভাবনাই বেশি। দলীয় সূত্রের আরও খবর, অনুশীলনের সময় সময় একবারও তাঁকে দেখে মনে হয়নি তিনি ব্যথায় কাবু। বরং ফিট লেগেছে।
বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ আগেই জানিয়েছিলেন, 'শাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ব্যথা নেই। যেহেতু এখনও মাঠে নামেনি, তাই পুরো পরিস্থিতিটা বলা যাবে না। মঙ্গলবার ব্যাট করবে, এরপর হয়তো একটু দৌড়াবে। তখন বোঝা যাবে। আশা করছি, এই ম্যাচের আগে তাঁকে (ফিট) পাব।'

শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের ইনিংসের ১৫ ওভারের পর মাঠ ছেড়েছিলেন শাকিব। ব্যাট করার সময় চেন্নাইয়ের গরমে তাঁর বাম পায়ের উরুর পেশিতে টান ধরে। তাই শট রান নেওয়ার বদলে বড় শট খেলে রান তোলার চেষ্টা করেছিলেন তিনি। শুক্রবারই চেন্নাইয়ের এক হাসপাতালে শাকিবের উরুর স্ক্যান করানো হয়।তার পর থেকে দলের মেডিকেল টিমের পর্যবেক্ষণে আছেন শাকিব।
বিশ্বকাপ শুরুর আগেও অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন শাকিব। সে কারণে দু'টি প্রস্তুতি ম্যাচেই খেলতে পারেননি। এটাই তাঁর শেষ বিশ্বকাপ, তাই যে কোনও ভাবেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলতে চাইছেন শাকিব। তবে দলের পক্ষ থেকে সরকারিভাবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শাকিবের খেলার বিষয়ে কিছু জানানো হয়নি।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications