Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: বিশ্বকাপের টিকিট কাটতে নাজেহাল! ক্রিকেটপ্রেমীদের জন্য বার্তা দিল অনলাইন বুকিং সংস্থা

মাত্র কয়েকদিন হল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এখনও ভারতের ম্যাচগুলির টিকিট অন লাইনে ছাড়া হয়নি। কিন্তু ভারত ছাড়াও অন্য দেশগুলির ম্যাচ নিয়েও যে ক্রিকেট প্রেমীদের উৎসাহ কম নেই, তা আবারও প্রমাণিত হল। বিশ্বকাপের টিকিট কাটতে যাতে দর্শকদের সমস্যার মধ্যে পড়তে না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিয়েছে আইসিসি থেকে বিসিসিআই।

অনলাইনে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রির জন্য বুক মাই শো সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিসিসিআই। ভারতে সিনেমা, খেলা-সহ বিভিন্ন অনুষ্ঠানের টিকিট বিক্রির জন্য জনপ্রিয় এই সংস্থাটি বিশ্বকাপের দায়িত্বে। কিন্তু বিগত কয়েকদিনে টিকিট কাটতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন দর্শকরা। এই পরিস্থিতিতে টিকিট বুকিং সংস্থাটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে দর্শকদের জন্য।

বিশ্বকাপ

অনলাইন টিকিট বুকিং সংস্থাটির পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ক্রিকেটের প্রতি আমাদের দেশের মানুষের ভালোবাসার কোনও তুলনা হবে না। বিগত কয়েকদিনে তাঁর কোনও পরিবর্তনও হয়নি। লক্ষাধিক মানুষ বিগত কয়েকদিনে আমাদের ওয়েবসাইটে লগ ইন করেছেন আইসিসি বিশ্বকাপের টিকিটের জন্য।'

আমরা জানি য়ে সমস্ত ক্রিকেটপ্রেমী মানুষের অভিজ্ঞাতা সুখকর হয়নি। আমরা জানি আমাদের দেশের মানুষের ক্রিকেটের প্রতি উৎসাহ কতখানি, ফলে টিকিটের চাহিদাও তুঙ্গে।আমাদের সময়েৱ সঙ্গে লড়াই করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি সাধারণ ক্রিকেট প্রেমীদের উপযুক্ত পরিষেবা দিতে।'

এবার বিশ্বকাপের টিকিট বিক্রি হবে ধাপে ধাপে। আইসিসি জানিয়েছে, এথ দর্শকদের টিকিট কাটতে সুবিধা হবে। এতে অনেক মানুষ একসঙ্গে সাইটে ঢুকে টিকিট কাটবেন না। ফলে ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা কমবে।

১০টি প্রস্তুতি ম্যাচ-সহ বিশ্বকাপে মোট ৫৮টি ম্যাচ হবে। দেশের ১২টি স্টেডিয়ামে হবে ম্যাচগুলি। বিসিসিআই-এর পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলির টিকিট বিক্রি করা হবে ৭ দফায়।

বিশ্বকাপ টিকিট

১৫ অক্টোবরের পরিবর্তে আমদাবাদে ভারত-পাক ম্যাচ হবে ১৪ অক্টোবর। কিন্তু সেই ম্যাচ দেখতে গেলে টিকিট বুক করার জন্য অপেক্ষা করতে হবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ অগাস্ট টিকিট বিক্রি শুরু হয়ে গেলেও ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর, একদিনই।

অনলাইনে টিকিট কাটার পর ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। আগেই এই বিষয়ে জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+