ICC World Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রোহিতদের জার্সির রঙ বদল? সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিসিআই
নীল রংয়ের জার্সিতেই পরিচিত টিম ইন্ডিয়া। সীমিত ওভারের ক্রিকেটে রঙিন জার্সি আর্বিভাবের পর থেকেই নীল রঙের জার্সিতেই বিশ্বকাপ হোক বা অন্য কোনও বড় টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছে। তাই টিম ইন্ডিয়ার আরও এক নাম মেন ইন ব্লু। কিন্তু চলতি বিশ্বকাপের শুরু থেকেই সেই নীল রঙে মিশে গিয়েছে গেরুয়া।
চেন্নাইয়ে ভারতীয় দলের অনুশীলন শুরুর পর থেকেই দেখা গিয়েছিল প্র্যাকটিস কিটে বদলের ছবি। গেরুয়া রঙের নতুন অনুশীলন জার্সি পরে প্রস্তুতি সারে ভারতীয় দল। যা দেখে বেশ চমকে গিয়েছেন সকলে। গেরুয়া রংয়ের জার্সি ভারতীয় ক্রিকেট দলকে পরতে দেখা যায়নি অতীতে। অনুশীলন কিটে এমন বদল দেখে অনেকেই চমকে যান।

২০১৯ সালের বিশ্বকাপের সময় একটি ম্যাচের জন্য নতুন জার্সি আনা হয়েছিল। সেখানে একটা অংশে গেরুয়া থাকলেও পুরো জার্সি গেরুয়া হয়নি। সেই একটি ম্যাচের পর জার্সিটিকে আর দেখা যায়নি। কিন্তু সম্প্রতি ভারতীয় দলের অনুশীলন জার্সি গেরুয়া হওয়ায় খররে প্রচার হয়েছিল পাকিস্তান ম্যাচে গেরুয়া রঙের জার্সি পরেই খেলতে নামবে টিম ইন্ডিয়া।
এই প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা শুরু হয়ে যায়, অনেকেই বলছেন, কারণটা পুরোপুরি রাজনৈতিক। রাজনীতির কারণেই ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির রঙ হয়ে গেল গেরুয়া। কিন্তু নীল থেকে কমলা রঙের জার্সি হওয়ার পিছনে কিন্তু কোনও রাজনৈতিক কারণ নেই। পাকিস্তান ম্যাচ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সেই ম্যাচে জার্সি বিভ্রাট এড়াতে বিবৃতি দিল বিসিসিআই।

ভারতীয় বোর্ডের কোষাধ্যক্ষ আশিস শেলার বলেছেন, 'কয়েকটি মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে পাকিস্তান ম্যাচে ভারতীয় দল ভিন্ন রঙের জার্সি পরে খেলতে নামবে, তা আমরা নস্যাত করে দিচ্ছি। মিডিয়া রিপোর্টগুলি ভিত্তিহীন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত নীল রঙের জার্সিতেই খেলতে নামবে।

-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications