Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC World Cup 2023: ফাইনালের মঞ্চে হবে সমাপ্তি অনুষ্ঠান? লক্ষাধিক দর্শককে সুরের তালে মাতাবেন কে?

শেষ লগ্নে আইসিসি বিশ্বকাপ। ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেয়ে গিয়েছে ভারত। ইডেনে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় সেমিফাইনাল। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। বিশ্বকাপের কোনও উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। ফাইনালে হবে সমাপ্তি অনুষ্ঠান?

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মত সমাপ্তি অনুষ্ঠান নিয়েও মুখে কুলুপ বিসিসিআই এর। এমনকি আইসিস তরফ থেকেও বিশ্বকাপ ২০২৩ এর সমাপ্তি অনুষ্ঠানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয় নি। তবে শোনা যাচ্ছে ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাুলের দিন একটি সমাপ্তি অনুষ্ঠান হতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।

ICC World Cup 2023

আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। ইতিমধ্যেই বিশ্বকাপ সংক্রান্ত একটি শো-তে উপস্থিত হয়েছিলেন এই সংগীতশিল্পী। সেখান থেকেই জল্পনা বাড়ছে। তবে ডুয়া লিপা ছাড়া আর কোন তারকা অংশ নেবেন এই অনুষ্ঠানে তা চূড়ান্ত নয়। এমনকি কখন হবে অনুষ্ঠান তাও জানা যায়নি।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪ অক্টোবর বিশ্বকাপের জমকালো ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল। ভালো ভাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য টুর্নামেন্টের শুরুর দিনের জায়গায় একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।বিভিন্ন রিপোর্ট অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল আশা ভোঁসলে, রণবীর সিং, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন, বরুণ ধাওয়ান ও তামান্না ভাটিয়ার।

কিন্তু বাস্তবে অধিনায়কদের সমাবেশ ছাড়া কিছুই হয়নি। তবে ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে একটি সংগীত অনুষ্ঠান শুধুমাত্র মাঠের দর্শকদের জন্য হয়েছিল। সেখানে পারফরম্যান্স করেছিলেন অরিজিৎ সিং। এবার শোনা যাচ্ছে বলিউড নক্ষত্ররা ফাইনালের অনুষ্ঠানে পারফৱম্যান্স করতে পারেন। একই ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে বিশেষ প্রদর্শন হবে। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যে কোনও বড় টুর্নামেন্টের আসরে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার বিশ্বকাপ কিছুটা ব্যতিক্রমী। কোনও আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+