ICC World Cup 2023: ভারতে সর্বকালীন রেকর্ড আইসিসি বিশ্বকাপের, টিভি ও ডিজিটালে দর্শকের সংখ্যা চমকপ্রদ
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপ এবার মাঠে বসে যে রেকর্ড সংখ্যক দর্শক দেখেছেন তা জানা গিয়েছে আগেই। ২০১৫ সালের বিশ্বকাপের নজির টপকে গিয়েছে সদ্যসমাপ্ত বিশ্বকাপ।
এবার সম্প্রচারকারী সংস্থার তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বিশ্বকাপ টিভিতে যত দর্শক দেখেছেন সেই সংখ্যা আগে ভারতের কোনও ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে হয়নি। টিভি ও ডিজিটাল মাধ্যমে রেকর্ড সংখ্যক ক্রিকেটপ্রেমী চোখ রেখেছিলেন এবারের বিশ্বকাপে। যাকে শুরু থেকেই বিশ্বকাপের সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে প্রচার চালিয়েছে আইসিসি।

৪৮ দিন ধরে চলেছে এবারের ৫০ ওভারের আইসিসি বিশ্বকাপ। শুধু ভারতেই ৫১৮ মিলিয়ন দর্শক বিশ্বকাপ দেখার জন্য চোখ রাখেন টিভির পর্দায়। যা সর্বকালীন রেকর্ড। ডিজনির স্ট্রিমিং অ্যাপ হটস্টারে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৫৯ মিলিয়ন ক্রিকেটপ্রেমী। এটিও সর্বকালীন রেকর্ড।
The statistics say it all! 🤩
— ICC (@ICC) November 24, 2023
Record-breaking numbers and unforgettable moments made the ICC Men’s Cricket World Cup 2023 a spectacular success!#CWC23 | @StarSportsIndia 👏 pic.twitter.com/Tx7nUu9rzk
ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের পরিসংখ্যানের ভিত্তিতে ডিজনির তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ ফাইনাল টিভিতে দেখেছেন ৩০০ মিলিয়ন দর্শক। ডিজনি স্টার ইন্ডিয়ার সংযোগ গুপ্তার দাবি, ভারতের টেলিভিশন ইতিহাসে এবারের দর্শকসংখ্যার নিরিখে সবচেয়ে বড় ইভেন্ট। এমনকী ডিজিটালে অনলাইন স্ট্রিমিংয়ের পরিসংখ্যান জিওসিনেমার সঙ্গে টক্করে আত্মবিশ্বাসী রাখল হটস্টারকে।
এই বিশ্বকাপের ডেটার ভিত্তিতেই আগামী দিনের পরিকল্পনা সাজাচ্ছে ডিজনি-স্টার। জল্পনা চলছে জয়েন্ট ভেঞ্চারের, কিংবা ভারতের ব্যবসা বিক্রিরও। বিজ্ঞাপন-সহ নানা মাধ্যম দিয়ে আয় বাড়ানোও লক্ষ্য। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে জিওসিনেমা-সহ একাধিক প্ল্যাটফর্নম বিনামূল্যে বিশ্বকাপ স্মার্টফোনে দেখার বন্দোবস্ত করেছিল। স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখেছেন সাড়ে ১২ লক্ষ দর্শক। ভারতে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত আইসিসি টুর্নামেন্টের ডিজিটাল ও স্ট্রিমিং রাইটস কিনেছে ডিজনি।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications