Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর, বিনামূল্যে দেখুন টি২০ বিশ্বকাপ

আইপিএল পর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বিরাট সুখবর দিল বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা। ডিজনি + হটস্টার বুধবার ঘোষণা করেছে যে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীরা ওটিটি প্ল্যাটফর্মে এই বছরের আইসিসি পুরুষদের টি২০ ক্রিকেট বিশ্বকাপ বিনামূল্যে দেখতে পারবেন।

অ্যাপের মাধ্যমেই টি২০ বিশ্বকাপ মোবাইলে ফ্রি-তে দেখতে পাবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। গত বছর ওডিআই বিশ্বকাপ এবং এশিয়া কাপও একইভাবে বিনামূল্যে দেখার ব্যবস্থা করেছিল সম্প্রচারকারী সংস্থা। দুইটি টুর্নামেন্টই রেকর্ড পরিমাণ দর্শক মোবাইলের মাধ্যমে দেখেছিলেন। এবার একই সুবিধা নিয়ে এল সম্প্রচারকারী প্ল্যাটফর্মটি।

T20 World Cup

সম্প্রচারকারী প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, "মোবাইলে বিনামূল্যে আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে দর্শকদের, আমরা ক্রিকেট খেলাটিকে আরও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্ন উঠে না। গত বছরের এশিয়া কাপ এবং আইসিসি একদিনের বিশ্বকাপ এই দুটি টুর্নামেন্ট আমরা মোবাইলে বিনামূল্যে দিয়েছিলাম, উল্লেখযোগ্যভাবে দর্শকসংখ্যা অনেকটাই বাড়িয়েছিল শেষ দুটি টুর্নামেন্ট।"

আইসিসি একদিনের বিশ্বকাপের সময়, ডিজনি + হটস্টার অ্যাপের মাধ্যমে মোবাইলে বিনামূল্যে স্ট্রিম করা হয়েছিল, টিম ইন্ডিয়া এবং টিম অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালের সময় সর্বোচ্চ ৫.৯ কোটি দর্শক ম্যাচটি দেখেছিল, যা ক্রিকেটের ইতিহাসে রেকর্ড হয়ে আছে। পাশাপাশি সম্প্রচারকারী প্ল্যাটফর্মটি ম্যাক্সভিউ চালু করেছে, যা ব্যবহারকারীদের উল্লম্ব মোডে মোবাইলে ম্যাচ দেখতে সাহায্য করছে। আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথে, প্ল্যাটফর্মটিতে আবারও ক্রিকেট দেখার অভিজ্ঞতা উন্নত করার জন্য বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে।

চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট। ইতিমধ্যেই ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে।

প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৫ জুন নিউ ইয়র্কে হবে সেই খেলা। তার চার দিন পরে অর্থাৎ, ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা। তৃতীয় ম্যাচও নিউ ইয়র্কেই খেলবে ভারত। গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে কানাডা। সেই ম্যাচ খেলতে ফ্লোরিডা যেতে হবে ভারতীয় দলকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+