Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি! আইসিসির অস্ত্র অর্থ, উপমহাদেশের দর্শক

অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে ফের তৎপর আইসিসি। এরআগে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ধাক্কা খেলেও হাল ছাড়তে নারাজ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এবার আইসিসির অস্ত্র অর্থ।

ক্রিকেট খেলায় লভ্যাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ হোক বা আইপিএল মিডিয়া রাইটস বিক্রি করেই বিপুল অর্থ উর্পাজন করে আইসিসি থেকে বিসিসিআই। এই বিষয়টিকেই এবার আন্তজার্তিক অলিম্পিক কমিটির সামনে তুলে ধরতে চাইছে আইসিসি।

১

অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট রাখার ব্যাপারে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে আইসিসি। ২০২৮ সালেই অলিম্পিকের পিচে বল গড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে আইসিসি। আগামী অক্টোবরে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাই সব কিছু বিচার করে বাস্তব একটি রূপরেখা দিয়েছে সংস্থাটি।

আইসিসির একটি সূত্র বলছে, তথ্য পরিসংথ্যান দিয়ে বোঝানো হয়েছে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে উপমহাদেশে মিডিয়া রাইটস থেকে বিপুল লাভ করতে পারবে আইওসিকে। ক্রিকেট অলিম্পিকে থাকলে ভারতীয় সম্প্রচারকারী সংস্থাগুলির আগ্রহ বাড়বে। তাঁরা বিপুল টাকা বিনিয়োগ করবে।

তার উপর অলিম্পিকের দর্শক সংখ্যাও এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, আইওসি-র কাছে এটা একটা বিশাল বড় সুযোগ। কারণ, দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্রিকেট দেখেন, খেলাটাকে উপভোগ করেন। যে বাজারটা এখনও আইওসি-র অধরা।

২

অলিম্পিকে ব্যাট বলের লড়াইকে প্রবেশ করানোর দাবিতে বহু দিন ধরেই লড়ছে আইসিসি।তাঁদের সঙ্গে রয়েছে বিসিসিআইও। এই বিষয়ে নতুন কমিটি তৈরি করেছে আইসিসি। যেই অলিম্পিক কমিটির মাথায় জয় শাহ। তাঁর নেতৃত্বাধীন কমিটি আইওসির সঙ্গে সমন্বয় সাধন করছে।এই কমিটিই মূলত দায়িত্বে রয়েছে আইসিসির তরফে। এতদিন জয় শাহ আইসিসি-র ফিনান্স ও কমার্সিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে ছিলেন। তিনি এরসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও।

আইওসি আইসিসিকে জানিয়েছে, বিশ্বকাপ হয় এমন একটি সংস্করণ বেছে নিতে। সেক্ষেত্রে টি-টোয়েন্টি সংস্করণই বেছে নেওয়া হয়েছে। কারণ ব্যাপ্তির কারণে ওয়ানডে সংস্করণ অলিম্পিকে আয়োজনের বাস্তবতা নেই। ইতিমধ্যেই কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে।

৩

২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। আবার ২০৩২ অলিম্পিক যেখানে হবে, সেই ব্রিসবেনেও ক্রিকেটের বিশাল একটা বাজার আছে। ফলে ২০২৮ সাল থেকেই পিচ বানানোর কাজটা শুরু করে দিতে চাইছে আইসিসি।

এখন পর্যন্ত অলিম্পিকে ক্রিকেটের স্থান একবারই হয়েছে। ১৯০০ সালের প্যারিসে। অংশ নিয়েছিল মাত্র দু'টো টিম ইংল্যান্ড আর ফ্রান্স। খেলাও হয়েছিল একটা-শুধুই ফাইনাল। অলিম্পিকের মতো মেগা ইভেন্টে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে ২২ গজের লড়াইয়ের ঐতিহ্য ও গরিমা আরও বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+