Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ICC CWC 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে ক্রিকেটারদের সামনে একাধিক নজিরের হাতছানি, দেখুন তালিকা

ICC CWC 2023: বিশ্বকাপের মহারণে কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। টি ২০ বিশ্বকাপের আসরে ২০২১ সালে পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিয়েছিল।

কিন্তু ৫০ ওভারের বিশ্বকাপে এখনও পর্যন্ত একবারও ভারত হারেনি পাকিস্তানের কাছে। কাল আটে আট হওয়ার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। দুই দলের ক্রিকেটারদের সামনেও রয়েছে নজিরের হাতছানি।

 ICC CWC 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে ক্রিকেটারদের সামনে একাধিক নজিরের হাতছানি

শুভমান গিলের কালকের ম্য়াচে খেলার ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গিল যদি কাল আমেদাবাদে খেলেন তাহলে চলতি বিশ্বকাপে সেটি তাঁর প্রথম ম্যাচ হবে। বিশ্বকাপ অভিষেকও। ফলে নিশ্চিতভাবেই শুভমানের জন্য বড় মুহূর্ত অপেক্ষা করে রয়েছে। আজ শুভমান হাজির ছিলেন ভারতীয় দলের অনুশীলনে।

রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার মালিক। একদিনের আন্তর্জাতিকে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০টি ছক্কা মারার মাইলস্টোন স্পর্শ করতে রোহিতের দরকার আর তিনটি ওভার বাউন্ডারি। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা ৫৫৬, একদিনের আন্তর্জাতিকে ২৯৭।

ভারতের একাদশে থাকবেন শ্রেয়স আইয়ার। কাল কেরিয়ারের ৫০তম ওডিআই ম্যাচ খেলতে নামবেন তিনি। শুভমান গিল আর ৮৩ রান করলে ওডিআইয়ে ২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন। বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে ১৪৮টি ক্যাচ ধরেছেন। আর ২টি ক্যাচ তালুবন্দি করবেন দেড়শো ক্যাচের ম্যাজিক ফিগার।

 ICC CWC 2023: ভারত-পাকিস্তান দ্বৈরথে ক্রিকেটারদের সামনে একাধিক নজিরের হাতছানি

বিরাট কোহলি যদি পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ৯৩ রান করে ফেলেন তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ২৬ হাজার রান পূর্ণ হবে। তিন ফরম্যাট মিলিয়ে ১০০টি ছক্কার মাইলস্টোন থেকে শ্রেয়স আইয়ার রয়েছেন ৬ কদম দূরে। ঈশান কিষাণের কালকের ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা। তবে খেলতে নেমে ৬৭ রান করলে ওডিআইয়ে ১ হাজার রান পূর্ণ করবেন।

বাবর আজম একদিনের আন্তর্জাতিকে ৫০টি ক্যাচ ধরার মাইলস্টোন থেকে তিন ধাপ দূরে রয়েছেন। একদিনের আন্তর্জাতিকে শততম উইকেট দখলের নজির ছুঁতে আর তিনটি উইকেট দরকার পাক পেসার হাসান আলির। আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের জন্য ফখর জামানের ৯১ রান দরকার। তাঁকে ইমাম উল হকের জায়গায় খেলানোর দাবিও উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+