IND vs NZ: হারের প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়! জানুন ভারতের ফাইনালের সমীকরণ
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছিল ভারত। লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকেও হোয়াইটওয়াশ করা। কিন্তু সেটা হল না বেঙ্গালুরুতে হেরে সিরিজের শুরুতেই পিছিয়ে পড়ল ভারত। সিরিজ জিততে হলে আগামী দুটি ম্যাচই জিততে হবে রোহিতদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে আটটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৯৮, ভারত সর্বোচ্চ পয়েন্টের ৬৮.০৬ শতাংশ পেয়েছে। তিনটি ম্যাচে হেরেছে। ড্র হয়েছে একটি ম্যাচ।পয়েন্ট টেবল অনুসারে ভারত শীর্ষে থাকলেও ফাইনালের স্থান নিশ্চিত নয়। এই প্রতিবেদনে তুলে ধরা হল ভারতের সমীকরণ।

এখনও ভারতের ৭টি টেস্ট ম্যাচ বাকি আছে। এই ৭ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে এবং একটি ম্যাচ ড্র করতে হবে। বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফি।বর্ডার-গাভাসকর ট্রফিতে নামার আগে কিউয়িদের বিরুদ্ধে আরও দুটি টেস্ট ম্যাচ রয়েছে ভারতীয় দলের। কারণ ভারত চেয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রায় নিশ্চিত করে ডনের দেশে যেতে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হারতেই হিসেব গণ্ডগোল হয়ে গেল ভারতের।
ভারতীয় দল প্রথম ম্যাচ হারলেও এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে এক নন্বর স্থান ধরে রেখেছে। যদিও বেঙ্গালুরুতে হারলেও পুনেতে ঘুড়ে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক রোহিত শর্মা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications