Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hardik Pandya: হার্দিকের পাখির চোখ আইপিএল, পাণ্ডিয়ার ফিটনেস আপডেট খুশি করবে মুম্বই ইন্ডিয়ান্সকে, দেখুন ভিডিও

আইপিএলেই কামব্যাক করার জন্য তৈরি হচ্ছেন হার্দিক। অন্তত নিজের ফিটনেসের ভিডিওতে সেই রকমই বার্তা তুলে ধরতে চেয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। নতুন বছরের শুরুতেই নিজের ফিটনেস ট্রে‌নিংয়ের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছি‌লেন পাণ্ডিয়া। এক সপ্তাহের ব্যবধানে নিজের ফিটনেসের বিষয়ে আপডেট দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

রবিবারই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ঘোষিত হয়েছে ভারতীয় দল। দীর্ঘদিন পরে ভারতের টি-২০ দলে কামব্যাক করেছেন দুই সিনিয়র তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিন্তু ফিট না হওয়ায় এই সিরিজেও দলের বাইরেই থাকতে হয়েছে হার্দিককে। ভক্তরা অধীৱ আগ্রহে তাঁর প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন।

Hardik Pandya

সোমবার সোশ্যাল সাইটে যে ভিডিও পোস্ট করেছেন পাণ্ডিয়া, তা ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। সর্বোপরি খুশি করবে মুম্বই টিম ম্যানেজমেন্টকেও। কারণ ভিডিও-তে দেখা গিয়েছে রীতিমতো পাওয়ার ট্রেনিং করছেন পাণ্ডিয়া। অর্থ্যাত চোট কাটিয়ে তিনি যে দ্রুত ফিট হচ্ছেন তা এই ভিডিও থেকে স্পষ্ট।

রোহিতের পরবর্তী জমানায় সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক। দু'টি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলে তোলার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। রোহিত শর্মার পর টি-২০ তে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে হার্দিক পাণ্ডিয়াকে।

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা আর টি-২০ সিরিজ খেলেননি, তাঁর বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি এবার অর্থাৎ, টি-২০ বিশ্বকাপের আগে ফের চোট পেয়েছেন। এখন আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আইপিএলে তিনি ফিরবেন বলে খবর।


হার্দিকের চোটের মধ্য়েই তিনি বয়কট মলদ্বীপ ট্রেন্ডে গা ভাসিয়ে লাক্ষাদ্বীপে সমর্থকদের ঘুরতে যেতে আবেদন করেছেন। তিনি নিজে অবশ্য লাক্ষাদ্বীপে যাননি, তবে ভবিষ্যতে যাবেন বলে জানিয়েছেন।বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান হার্দিক পাণ্ডিয়া।এরপর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+