Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হার্দিক-ক্রুণাল অধিনায়ক হিসেবে গড়লেন নজির, আইপিএল খেলা ভাইদের তালিকা একনজরে

টি ২০ ক্রিকেটে দ্বিতীয় এবং আইপিএলে প্রথমবার দুই ভাই দুই দলকে নেতৃত্ব দিলেন। আমেদাবাদে ছোট ভাই হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে পরাস্ত হয়েছে দাদা ক্রুণাল পাণ্ডিয়ার লখনউ সুপার জায়ান্টস। দুজনের কাছেই এই দিনটি ছিল বিশেষ দিন।

ক্রুণাল ম্যাচের আগে বলেছিলেন, স্বপ্নপূরণ হচ্ছে। হার্দিক বলেছিলেন, পরিবার গর্বিত। এমন দিনের স্বপ্ন দেখতেন বাবা, তিনি বেঁচে থাকলে সবচেয়ে খুশি হতেন। পরিবার কোন দলকে সমর্থন করবে তা নিয়ে দ্বিধায় থাকলেও ম্যাচ জিতবে কোনও এক পাণ্ডিয়াই।

হার্দিক ক্রুণাল পাণ্ডিয়া

টি ২০ ক্রিকেটে বিগ ব্যাশ লিগে মাইক ও ডেভিড হাসি ২০২৫-১৬ মরশুমে দুই দলের অধিনায়ক ছিলেন। পরস্পরের বিরুদ্ধে দল নিয়ে নেমেছিলেন ২ বার। হার্দিক ও ক্রুণাল হাসি ভাইদের কীর্তি ছুঁলেন। কোয়ালিফায়ার বা ফাইনালে যদি এই দুই দলের ফের দেখা হয় তাহলে পাণ্ডিয়ারাও একই টুর্নামেন্টে দুই দলের অধিনায়ক হিসেবে আমনে সামনে হবেন।

ইউসুফ পাঠান

অধিনায়ক হিসেবে নজির হলেও পাণ্ডিয়ারাই কিন্তু প্রথম দাদা-ভাইয়ের জুটি নন যাঁরা আইপিএল খেলছেন। পাণ্ডিয়া ভাইয়েরা অবশ্য একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেতাব জিতেছেন। ২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে অভিষেক হয় ইরফান পাঠানের। ওই বছরেই রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক হয় ইউসুফ পাঠানের।

আইপিএলে চেন্নাই সুপার কিংসে ছিলেন মাইক ও ডেভিড হাসি। ডেভিড কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সেও ছিলেন। মাইককে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতেও। ইংল্যান্ডের স্যাম কারান এবার খেলছেন পাঞ্জাব কিংসে, তিনি সিএসকের হয়েও খেলেছেন। টম কারান ২০১৮ সালে আইপিএল কেরিয়ার শুরু করেন কেকেআরে।

মিচেল মার্শ

শন মার্শ ২০০৮ থেকে ২০১৭ অবধি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন। মিচেল মার্শের অভিষেক হয় ডেকান চার্জার্সে, অনেক দলে খেলে তিনি এখন রয়েছেন দিল্লিতে। আলবি মরকেলের আইপিএল কেরিয়ার শুরু চেন্নাই সুপার কিংসে, মর্নি মরকেল আটটি মরশুম কেকেআর-সহ আইপিএলের বিভিন্ন দলে কাটিয়েছেন ২০০৯ থেকে।

ব্রেন্ডন ম্যাকালাম

ব্রেন্ডন ম্যাকালাম আইপিএলে প্রথম শতরানটি হাঁকিয়েছিলেন। কেকেআরের হয়ে খেলেছিলেন ১৫৮ রানের অপরাজিত ইনিংস। তিনিও বিভিন্ন দলের হয়ে খেলেছেন। আইপিএল খেলেছেন তাঁর ভাই নাথান ম্যাকালামও।

মার্কো জানসেন

আইপিএলে প্রথম যমজ ভাই হিসেবে এবার খেলছেন মার্কো জানসেন ও ডুয়ান জানসেন। মার্কো ২০২১ সালে সুযোগ পান। ডুয়ানকে এবার নিয়েছে মুম্বই। খুড়তুতো-জ্যাঠতুতো ভাই রাহুল চাহার ও দীপক চাহার যেমন আইপিএল খেলছেন, তেমনই আইপিএল খেলা ভাইদের তালিকায় রয়েছেন সিদ্ধার্থ ও উদয় কৌল।

ডোয়েইন ব্রাভো

সিদ্ধার্থ কেকেআর-সহএকাধিক ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, উদয় ছিলেন পাঞ্জাবে। ডোয়েইন ব্রাভো ও ড্যারেন ব্রাভোকেও দেখা গিয়েছে আইপিএলের আসরে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+