Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দল ভাঙার প্রক্রিয়া জানতেন গ্রেগ চ্যাপেল, সরাসরি আক্রমণ দেশের প্রাক্তন স্পিনারের

দল ভাঙার প্রক্রিয়া জানতেন গ্রেগ চ্যাপেল, সরাসরি আক্রমণ দেশের প্রাক্তন স্পিনারের

আরও একবার টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে আক্রমণ শানালেন দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং। গ্রেগ কীভাবে দলে বিভাজন ঘটিয়েছিলেন, তাও জানিয়েছেন সোজাসাপ্টা ভাজ্জি।

সৌরভ বনাম চ্যাপেল

সৌরভ বনাম চ্যাপেল

২০০৫ সালে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ করার ক্ষেত্রে নিজের সায় দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু দায়িত্ব নিয়ে সবার প্রথমে মহারাজের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন গ্রেগ। অচিরেই দল থেকে বাদও পড়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। সূত্রের খবর, এ কাজে গ্রেগ চ্যাপেলকে প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন জাতীয় নির্বাচকদের মধ্যে কেউ কেউ। গ্রেগের নীতিতে অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা।

২০০৭ বিশ্বকাপ

২০০৭ বিশ্বকাপ

২০০৭ সালে কোচ গ্রেগ চ্যাপেলের অধীনেই ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে গিয়েছিল রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ স্তর থেকেই ছিটকে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। হতাশা এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেই সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভেবেই ফেলেছিলেন সচিন তেন্ডুলকর। যদিও পরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন মাস্টার ব্লাস্টার।

কী বললেন ভাজ্জি

কী বললেন ভাজ্জি

২০০৭-র বিশ্বকাপকে তাঁর কেরিয়ারের অন্যতম খারাপ সময় বলে উল্লেখ করেছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। জানিয়েছেন, সাংঘাতিক সময় পেরিয়ে এসেছেন তাঁরা। ভাজ্জির কথায়, সেই সময় ড্রেসিং রুমে অদ্ভুত এক নেতিবাচক পরিবেশ বিরাজ করতে। একই দলের সদস্য হয়েও ক্রিকেটারদের মধ্যে বিস্তর দূরত্ব তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন টার্বুনেটর। কোচ গ্রেগ চ্যাপেল এই বিভাজন তৈরি করেছিলেন বলে দাবি হরভজনের।

কী উদ্দেশ্য!

কী উদ্দেশ্য!

হরভজন সিংয়ের কথায়, গ্রেগ চ্যাপেল কী উদ্দেশ্য নিয়ে ভারতীয় দলে কোচিং করাতে এসেছিলেন, তা কেউ জানে না। শুধু এটাই প্রমাণিত হয় গ্রেগের মতো মতো ধ্বংসাত্মক মানুষ খুব কম দেখেছে ভারতীয় ক্রিকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+