হনুমা বিহারীর অপরাজিত শতরান, রঞ্জিতে ত্রিপুরার বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই লড়াই কঠিন বাংলার
রঞ্জি ট্রফির ম্যাচে ত্রিপুরাকে চেপে ধরেও শেষমেশ তার ফায়দা তুলতে ব্যর্থ বাংলার বোলাররা। এবারের রঞ্জিতে দুটি ম্যাচেই হেরেছিল ত্রিপুরা।
কিন্তু বাংলার বিরুদ্ধে তারা এবার তিন পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। কাল বাংলার দরকার তিনটি উইকেট, ত্রিপুরা আর ৬৪ রান তুলে ফেললেই বিপাকে পড়বে অভিষেক পোড়েলের নেতৃত্বাধীন দল।

তিন দিনের মধ্যে আজই সবচেয়ে বেশি খেলা হলো আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়ামে। প্রথম দিনে হয়েছিল ৬০ ওভার, দ্বিতীয় দিনে ৫৫ ওভার আর আজ হলো ৭৮.৫ ওভার। বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৩৬ রানে। আজ মোট পাঁচটি বল খেলে কোনও রান যোগ করতে পারেননি বাংলার ব্যাটাররা।
শাহবাজ আহমেদ ৮৭ বলে ৪০ রান করে অধিনায়ক মণিশংকর মুরাসিংয়ের বলে বোল্ড হতেই বাংলার ইনিংসে যবনিকা পতন ঘটে। রানা দত্তের সঙ্গে মুরাসিংও তিনটি উইকেট নেন। এরপর ব্যাট করতে নেমে একটা সময় ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ত্রিপুরা।
নবম ওভারের শেষ বলে প্রথম উইকেট পড়েছিল ২৯ রানের মাথায়। সেখান থেকে ২১.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৩। ৩৬তম ওভারে ৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় ত্রিপুরা। স্বাভাবিকভাবেই বাংলা তখনও বিপক্ষকে ফলো অন করিয়ে ৬ পয়েন্টের জন্য ঝাঁপানোর পরিকল্পনা করছিল।
কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলে ভারতীয় দলের দুই প্রাক্তনী হনুমা বিহারী ও বিজয় শঙ্কর। সপ্তম উইকেট জুটিতে তাঁরা ১০৭ রান যোগ করে ফলো অনের আশঙ্কা দূর করে দেন। বিজয় করেন ৫১ বলে ৩৪। যদিও তারপর অষ্টম উইকেটের অবিচ্ছেদ্য জুটিতে হনুমা ও মুরাসিং মিলে ৭৩ রান যোগ করে ফেলেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫তম শতরানটি হাঁকিয়ে হনুমা অপরাজিত রয়েছেন ১২১ রানে, ২১০ বলের ইনিংসে রয়েছে ১৭টি চার ও ১টি ছয়। মুরাসিং সাতটি চারের সাহায্যে ৭৫ বলে ৪২ রানে অপরাজিত আছেন। ত্রিপুরার স্কোর ৭৮ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান। ফলে এই ম্যাচ থেকে কারা তিন পয়েন্ট পাবে তা স্পষ্ট হয়ে যেতে পারে কাল প্রথম সেশনেই।
বাংলার বোলাররা নতুন বলের অপেক্ষায়। দ্রুত প্রতিপক্ষকে গুটিয়ে দিতে চাইবেন তাঁরা। মহম্মদ শামির ভাই, মহম্মদ কাইফ সফলতম বোলার। তিনি চারটি মেডেন-সহ ১৯ ওভারে ৫৩ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। ঈশান পোড়েল, শাহবাজ আহমেদ ও রাহুল প্রসাদ নিয়েছেন ১টি করে উইকেট। মহম্মদ শামি ১টি মেডেন-সহ ১৯ ওভারে ৭০ রান দিয়েছেন, কোনও উইকেট পাননি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications