Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hardik Pandya: বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মেতে হার্দিক, নীরবতা ভঙ্গ করে ইঙ্গিতপূর্ণ বার্তা স্ত্রী নাতাশার

ভারতীয় দল ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতেছে, টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য হার্দিক পাণ্ডিয়া। বিগত ছয় মাস ধরে যার ব্যক্তিগত ও পেশাদার জীবনে ঝড় বয়ে গিয়েছে। হার্দিক-নাতাশার সম্পর্ক নিয়ে যখন জোর গুঞ্জন, তখনই মুখ খুললেন পাণ্ডিয়া পত্নী।

চুপ করে না থেকে নাতাশা ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়ে দিলেন, কীভাবে এখন তাঁর দিন কাটছে। এই সময়ে একমাত্র বন্ধু বা পথপ্রদর্শক হিসেবে কে রয়েছেন তাঁর সঙ্গে ছায়ার মতো! সার্বিয়ান মডেল একটি ভিডিও পোস্ট করেন, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমি এমন কিছু পড়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছিলাম যা আজ আমার সত্যিই শোনা দরকার ছিল। এই কারণেই আমি আমার বাইবেলটি গাড়িতে আমার সঙ্গেই নিয়ে এসেছি।'

Hardik Pandya

নাতাশা এই ভিডিওতে আরও বলেন, আমি এটা পড়তে চেয়েছিলাম তোমাদের সকলকে শোনাতে চেয়েছিলাম। এখানে লেখা আছে 'ঈশ্বর তোমাদের আগে আগেই যাচ্ছেন, তিনি তোমার সঙ্গেই আছেন। তিনি কখনও তোমাদের ত্যাগ করবেন না। ফলে ভয় পেও না, হতাশ হবে না।'

এই মন্তব্যের মধ্য দিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন নাতাশা। বিশ্বকাপ জেতার দিন দুয়েক পর ইনস্টাগ্রামে করলেন একটি পোস্ট। যদিও সেই পোস্ট দেখে মোটেও খুশি নন হার্দিক ভক্তরা। এক বাক্যে তাঁরা বলছেন, "কী ভাবলাম আর হল টা কী!"

আগে এই তারকা যুগল আগে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় থাকতেন। কিন্তু বিতর্ক শুরু হওয়ার পর থেকে তাঁদের যৌথ কোনও পোস্ট দেখা যায়নি। এমনকি ভারতীয় দলের হয়ে হার্দিক বিশ্বকাপ জয়ের পরও নাতাশার নীরবতা জল্পনার পারদকে আরও বৃদ্ধি করেছে। ফলে মুখে তাঁরা কোনও কিছু না বললেও সহজেই অনুমান করা যাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক আগের মতো মজবুত নেই। কোথাও গিয়ে তাতে চিড় ধরেছে।

প্রসঙ্গত, মাস দুয়েক ধরেই শোনা যাচ্ছিল হার্দিকের সঙ্গে নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন নাতাশা। যদিও পরে শোনা যায়, বিচ্ছেদের এই গুঞ্জন ছিল নেহাতই পাব্লিসিটি স্টান্ট। স্বস্তি পেয়েছিলেন ফ্যানেরা। তবে বিশ্বকাপের ফলাফলে নাতাশার এই নীরবতা ফের তুলে দিয়েছে বেশ কিছু প্রশ্ন। যে প্রশ্নের উত্তর এখনও অজানা।

কয়েক মাস আগে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। জল্পনা বাড়িয়ে হার্দিক পত্নী ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ''খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+