Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আমি সনাতনপন্থী', আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে বললেন ম্যাকগ্রা

'আমি সনাতনপন্থী', আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট নিয়ে বললেন ম্যাকগ্রা

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্ট যে তাঁর না-পসন্দ, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা। একই সঙ্গে গোলাপি বলের টেস্টের হয়ে গলা ফাটাতে ভোলেননি তিনি। ঠিক কী বলেছেন ম্যাকগ্রা।

কেন চার দিনের টেস্ট

কেন চার দিনের টেস্ট

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

২০২১-র পর

২০২১-র পর

২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

২০২৩-২০৩১ চক্র

২০২৩-২০৩১ চক্র

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা।

নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

কী বললেন ম্যাকগ্রা

কী বললেন ম্যাকগ্রা

টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের করা হলে, তিনি তা মেনে নিতে পারবেন না বলেই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা। পাঁচ দিনের টেস্ট নিয়ে তাঁর বিলাসিতা রয়েছে এবং তিনি এ ব্যাপারে সনাতনপন্থী বলে জানিয়েছেন ম্যাকগ্রা।

গোলাপি বলের টেস্ট

গোলাপি বলের টেস্ট

তবে টেস্ট ক্রিকেটে গোলাপি বলের ফর্ম্যাট আমদানির বিষয়টিকে সমর্থন করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা। বিশ্বাস করেন যে টেস্টের পুরনো কৌলিন্য দিন-রাতের ফর্ম্যাটই ফিরিয়ে আনতে পারে। এর জন্য দিন কমানোর কোনও প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছেন ম্যাকগ্রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+