Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আবারও আইপিএল বৃত্তে গম্ভীর, দৃঢ় প্রতিজ্ঞ প্রাক্তন নাইট অধিনায়ক

আবারও আইপিএল বৃত্তে গম্ভীর, দৃঢ় প্রতিজ্ঞ প্রাক্তন নাইট অধিনায়ক

আইপিএল নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টস। নতুন সদস্য হিসাবে এবারের আইপিএলে প্রভাব ফেলতে তারা যথাসাধ্য চেষ্টা করছে। লখনউ আইপিএল দলের মূল সদস্যরা প্রায় প্রতিদিনই গৌতম গম্ভীর এবং অধিনায়ক কেএল রাহুলের নেতৃত্বে নিলাম কৌশল নিয়ে আলোচনা করছেন। সূত্রের খবর, গম্ভীরও আইপিএল নিলামে বেঙ্গালুরুতে দলের পাশে থাকতে রাজি হয়েছেন।

কী বলছে লখনউ সুপারজায়েন্টস?

কী বলছে লখনউ সুপারজায়েন্টস?

লখনউ সুপারজায়েন্টসের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, 'গম্ভীর একজন পেশাদার মানুষ। ও অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে দলের পুরো নিলাম কৌশল তৈরি করবে। গম্ভীরও নিলাম হলে উপস্থিত থাকবেন, কেএল রাহুল ফোনে আমাদের সঙ্গে যোগ দেবেন'।

কী ভাবছেন গম্ভীর ?

কী ভাবছেন গম্ভীর ?

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে গম্ভীর ইতিমধ্যেই ২টি আইপিএল খেতাব জিতেছেন। দলের কৌশলী এবং দলের পরামর্শদাতা হিসেবে গম্ভীর দলের জন্য একটি ব্র্যান্ড-নতুন টেমপ্লেট রাখার পরিকল্পনা করছেন।

গম্ভীর বলেছেন, 'আমি মনে করি এটি একটি উত্তরাধিকার তৈরি করার এবং এমন কিছু তৈরি করার একটা দুর্দান্ত সুযোগ যা আগে কখনও তৈরি হয়নি। আমরা কাউকে কপি করতে চাই না; আমাদের নিজস্ব টেমপ্লেট থাকতে হবে, আমাদের নিজস্ব উত্তরাধিকারও থাকতে হবে। এবং আপনার কাছে যখন কোনও চাপ না থাকে তার চেয়ে ভাল আর কী হতে পারে'তিনি আরও বলেছেন, 'সঞ্জীব গোয়েঙ্কার যখন পুনে সুপারজায়ান্ট ফ্র্যাঞ্চাইজি ছিল, তখন তারা এক রানের জন্য ফাইনাল জিততে পারেনি। সুতরাং এটি একটি দুর্দান্ত চ্যালেঞ্জ হতে চলেছে যদি আমরা সেই অসমাপ্ত কাজ করতে পারি। তবে আমরা প্রতিশ্রুতি দিতে পারি না যে এটা এক বছরেই ঘটবে। এটা একটি দীর্ঘমেয়াদী প্রসেস। আমাদের ভাবনা কেবল এই বছরের জন্য তো নয় , অনেক দূরের'।

কী ভাবে দলের নিলামে থাকবেন কেএল রাহুল?

কী ভাবে দলের নিলামে থাকবেন কেএল রাহুল?

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের সঙ্গে থাকবেন রাহুল। যদিও রাহুল নিলামে শারীরিকভাবে উপস্থিত থাকবেন না, তবে তিনি ফোনের মাধ্যমে টিম ম্যানেজমেন্টের সঙ্গে সংযুক্ত থাকবেন।

বিসিসিআইএর ভাবনা কী?

বিসিসিআইএর ভাবনা কী?

১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামের সময় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তারিখও পরিবর্তন করেছে বিসিসিআই। সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে হবে ১১ ফেব্রুয়ারি এবং ১ম টি-টোয়েন্টি হবে ১৬ ফেব্রুয়ারিতে। এর ফলে কেএল রাহুল এবং অন্যান্য শীর্ষ ভারতীয় ক্রিকেটাররা নিলামের সময় তাদের নিজ নিজ আইপিএল দলের সঙ্গে যুক্ত থাকতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+