IND vs PAK: বর্তমানে সময়ে গুরুত্বহীন ভারত-পাক ম্যাচ, বছরের প্রথম দিনেই বিতর্কিত মন্তব্য গম্ভীরের
বরাবরই তিনি স্পষ্ট বক্তা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে তিনি সিদ্ধহস্ত। তাই গৌতম গম্ভীরের কথায় থাকে বিতর্কের ছোঁয়া। নতুন বছরের শুরুতেই বোমা ফাঁটালেন কেকেআরের নতুন মেন্টর। যে কোনও আইসিসির ইভেন্টে এখনও আর্কষণের কেন্দ্রবিন্দু থাকে ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচেই সবথেকে বেশি টিআৱপি উঠে। অথচ গম্ভীরের কাছে বর্তমানে গুরুত্ব হারিয়েছে ভারত-পাক ম্যাচই।
মাদার অল ব্যাটল নামে পরিচিত ভারত পাকিস্তান ম্যাচ। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যানের নিরিখে গম্ভীরের কাছে গুরুত্বহীন এই ম্যাচ। বরং ভারত অস্ট্রেলিয়া ম্যাচকেই বর্তমানে সময়ে ক্রিকেটের সেরা বিজ্ঞাপণ বলে মনে করেন গম্ভীর।

ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে গম্ভীর বলেন, ' অতীতে পাকিস্তান অনেকবার ভারতকে হারিয়েছে। তবে বর্তমান সময়ে দুই দেশের পারফরম্যান্স বিচার করলে ভারতীয় দল অনেকটাই এগিয়ে রয়েছে। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতের থেকে অনেক পিছিয়ে আছে পাকিস্তান। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া পাকিস্তানকে হারালে সেটা খবর হবে না। তবে পাকিস্তান যদি ভারতকে হারায় তাহলেই সেটা 'অঘটন' বলে বিবেচিত হবে।'
একইসঙ্গে গম্ভীর উল্লেখ করেন, 'এই পরিস্থিতিতে আমার কাছে অন্তত ভারত-পাকিস্তান ম্যাচের কোনও গুরুত্বই নেই। যদি ক্রিকেটীয় ক্ষেত্র থেকে বিচার করেন তাহলে এই মুহূর্তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের গুরুত্ব অপরিসীম। এমনকি যারা ক্রিকেটকে ভালোবেসে ম্যাচ দেখেন, তাঁরাও কিন্তু ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের প্রতিই সমর্থন দেবেন।'
একদিনের বিশ্বকাপে পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে ভারত টানা ৮বার পাকিস্তানকে হারিয়েছে। এমনকি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল বা ২০২১ সালে টি২০ বিশ্বকাপের ম্যাচ বাদ দিলে আইসিসি ইভেন্টে ভারতের আধিপত্যই বেশি।সদ্য সমাপ্ত আইসিসি একদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছে পাকিস্তানকে। এরপর টি২০ বিশ্বকাপে ফের মুখোমুখি হবে দুই দেশ।
আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর।ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই। মেগা এই ম্যাচটি নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে।সেখানেই হতে পারে ভারত-পাক ক্রিকেট মহারণ।
সম্প্রতি এক ভক্ত গম্ভীরকে প্রশ্ন করেন কেন আপনি বার বার এত বিতর্কিত মন্তব্য করেন?" গম্ভীর প্রশ্নটি এড়িয়ে যাননি। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি যেটা মনে করি সেটাই বলি। আপনার বরং ভাবা উচিত এই বিতর্ক থেকে কার লাভ হয়?'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications