Santosh Trophy: সন্তোষ ট্রফির সঙ্গে জুড়ে গেল ফিফার নাম, ফাইনালে অপেক্ষা করছে বিরাট চমক
আইএসএলের দাপটে ক্রমশই কৌলিন্য হারাচ্ছে ভারতীয় ফুটবলের প্রাচীন ট্রফিগুলি। শিল্ড, রোভার্স ক্যালেন্ডার থেকে মুছে গিয়েছে। ফেড কাপের নামও বদলে গিয়েছে। এই পরিস্থিতিতে টিমটিম করে জ্বলছে সন্তোষের প্রদীপ। ভারতীয় ফুটবলের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের পুনরুজ্জীবনে বড় পদক্ষেপ নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে গেল ফিফার নামও। কিন্তু কীভাবে? বিস্তারিভাবে তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বৃহস্পতিবার নতুন দিল্লিতে বসেছিল এআইএফএফ-র কার্যকরী সমিতির সভা। সেই সভাতেই সন্তোষ ট্রফি নিয়ে বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। এবার সন্তোষ ট্রফির ফাইনাল হবে অরুণাচল প্রদেশে। সেইসঙ্গে টুর্নামেন্টের নাম হল ফিফা সন্তোষ ট্রফি। সব কিছু ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকতে পারেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো।

সন্তোষ ট্রফি নিয়ে রীতিমতো চমক দিলেন ফেডারেশন কর্তারা। ফাইনালে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোকে আনতে পারলে তা ভারতীয় ফুটবলের জন্য হবে বিরাট পদক্ষেপ। একইসঙ্গে সন্তোষ ট্রফির নামের আগে এবার বসবে ফিফার নাম। ।এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একজিকিউটিভ কমিটি আলোচনায় বসেছিল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যকরী সমিতির বৈঠকেই সন্তোষ ট্রফির বিষয়ে ফিফার আধিকারিকদের সঙ্গে তাঁর সবিস্তার আলোচনার কথা জানান কল্যাণ। এআইএফএফ সভাপতি জানিয়েছে অরুণাচল প্রদেশে আয়োজিত হতে চলা ভারতের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এই মরসুমে পরিচিত পাবে ফিফা সন্তোষ ট্রফি নামে।
বৈঠক শেষে ফেডারেশন সভাপতি বলেছেন, 'ভালো লাগছে বলতে, আন্তর্জাতিক ফুটবল সংস্থার সঙ্গে একাধিক বার আলোচনার পর ঠিক হয়েছে, এ বার সন্তোষ ট্রফির নতুন নাম হবে ফিফা সন্তোষ ট্রফি। টুর্নামেন্টের মূলপর্বের শুরুতে ফিফা কর্তারা হাজির থাকবেন। অরুণাচল প্রদেশে ৯ বা ১০ মার্চ ফাইনাল হওয়ার কথা। সেখানে হাজির থাকতে পারেন ফিফা প্রেসিডেন্ট।'
এই মাসের শেষের দিকে ভারতে আসবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ম্যানেজার তথা ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট-এর প্রধান আর্সেন ওয়েঙ্গার। ফেডারেশন সভাপতি মনে করছেন ওয়েঙ্গারের ভারতসফর এ দেশের যুব ফুটবলে নতুন দিক খুলে দেবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications