Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dona Ganguly: মিষ্টি-ফুটফুটে, বাবার কোলে ডোনার ছোটবেলার ছবি দেখলে অবাক হবেন আপনিও

সেলিব্রিটিরা কেমন দেখতে ছিলেন ছোটবেলা, তা নিয়ে চর্চার অন্ত নেই সাধারণ মানুষদের মধ্যে। সেই সেলিব্রিটির নাম যদি হয় ডোনা গঙ্গোপাধ্যায়, তাহলে তো কথাই নেই। ছোট বেলা থেকেই দাদার মন জিতে নিয়েছিলেন পাশের বাড়ির কন্যা। কিন্তু কেমন ছিলেন আজকের ডোনা ছোটবেলায় দেখতে?

সম্প্রতি ফাদার্স ডে-তে আর পাঁচজন তারকার মতোই সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সৌরভ পত্নী। কিন্তু ডোনার পোস্ট বাকি পাঁচ জনের থেকে আলাদা। ফাদার্স ডে উপলক্ষ্যে এক লহমায় অনেক বছর পিছিয়ে গিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। বাবা সঞ্জীব রায়ের কোলে থাকা অবস্থায় একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ডোনা।

ডোনা

ছোট্ট ডোনা কেমন দেখতে ছিলেন শৈশবে, সেই রহস্যেরও উন্মোচন হয়েছে এই ছবির মধ্য দিয়ে। হাসি খুশি মুখের সেই মিষ্টি ডোনাকে দেখে অবাক নেটিজেনরা। প্রত্যেকেই মুগ্ধ হয়ে মতামত প্রকাশ করেছেন ডোনার ছোটবেলার ছবিতে। সাদা কালো এই ছবিটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ডোন

সৌরভ ডোনার প্রেম কাহিনি তো বার বার চর্চায় উঠে এসেছে।প্রতিবেশী ডোনার প্রেমে পড়েছিলেন সৌরভ, প্রথম ইঙ্গিত ছিল তাঁর দিক থেকেই। যদিও সৌরভকে মনে মনে ভালো লেগেছিল ডোনারও। প্রেম শুরু সেই সময় থেকেই। এরপর সময় যত এগিয়েছে ততই রঙিন হয়েছে তাঁদের প্রেম। কলকাতার এক রেস্তরাঁয় প্রথম ডেটে গিয়েছিলেন তাঁরা।

ডোনা

নয়ের দশকের সেই বিকেল থেকে আজও তাঁরা একসঙ্গে। তাঁরা আমাদের অনেকের কাছেই ভালো একটি উদাহরণ হতে পারেন, যাঁদের ছোটবেলার প্রেমও সাফল্য় পেয়েছে। সৌরভ ও ডোনা ইতিমধ্যেই ২৫ বছরের বিবাহিত জীবনও পার করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+