Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ধোনির জার্সি হাতে সমর্থক, সমাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিল সিএসকে

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ধোনির জার্সি হাতে সমর্থক, সমাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিল সিএসকে

ফিফা বিশ্বকাপ ২০২২-এ ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচে গ্যালারিতে মহেন্দ্র সিং ধোনির সিএসকে-র জার্সি হাতে এক সমর্থককে দেখা গিয়েছে। কাতারে ধোনির জার্সি হাতে ওই সমর্থকের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রাজিলের এক ফুটবল সমর্থকের সঙ্গে ওই জার্সি হাতে ধরে ছবি তোলেন ওই ভারতীয়। জার্সির এক দিকে ধরে ছিল ব্রাজিলীয় সমর্থক এবং এক দিক জনৈক ওই ভারতীয় সমর্থক। আর একটি ছবিতে যাচ্ছে ধোনির নাম লেখা ওই জার্সিটি ওই সমর্থক নিজেই পরে রয়েছেন।

ব্রাজিল-সার্বিয়া ম্যাচে ধোনির জার্সি হাতে সমর্থক, সমাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিল সিএসকে

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকে-র সোশ্যাল মিডিয়া টিমের তরফ থেকে লেখা হয়েছে, 'আমরা যেখানেই যাই সেখানেই হলুদ।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও তাঁর সমর্থকদের একটা বড় অংশ উপস্থিত তার প্রমাণ পাওয়া গিয়েছে একাধিক বার, এ বারও সেটাই হল। আইপিএল ২০২৩ সালেও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে মাঠে ফিরতে চলেছেন ধোনি। ধোনির পেশাদার ক্রিকেটের কেরিয়ারে আইপিএল-এ এটাই হয়তো তাঁর শেষ মরসুম হতে চলেছে। চেন্নাইয়ে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবেন ধোনি। মনে করা হচ্ছে এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে এবং তিনি পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বিসিসিআই তাঁকে ভারতীয় দলের টি ২০ সেটআপের সঙ্গে যুক্ত করতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+