আইপিএলের মেডেন যুদ্ধে এগিয়ে কোন কোন বোলার? কী বলছে পরিসংখ্যান?
আইপিএলের মেডেন যুদ্ধে এগিয়ে কোন কোন বোলার? কী বলছে পরিসংখ্যান?
আজ সন্ধ্যায় আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালসের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। আজ ব্যাটসম্যানদের পাশাপাশি দুই দলের বোলারদের মধ্যেও যে তুল্যমূল্য যুদ্ধ হবে, তাও বোঝা যাচ্ছে। সেই আবহে দেখে নেওয়া যাক আইপিএলে সবচেয়ে বেশি মেডেন ওভার করা পাঁচ বোলারের তালিকা ইকোনমি রেটের নিরিখে দেখে নেওয়া যাক।

সন্দীপ শর্মা
২০২০ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কামাল দেখানো সন্দীপ শর্মা। টুর্নামেন্টে আটটি মেডেন ওভার দেওয়া পাঞ্জাবের এই ফাস্ট বোলার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। আইপিএলে সন্দীপের বোলিং ইকোনমি রেট ৭.৭১।

ভুবনেশ্বর কুমার
সানরাইজার্স হায়দরাবাদের স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার আইপিএলে ৪৪৯ ওভার বল করেছেন। আটটি মেডেন ওভার এসেছে তাঁর হাত থেকে। টুর্নামেন্টে ৭.২৩ বোলিং ইকোনমি রেটের মালিক ভুবি এ তালিকায় সন্দীপ শর্মার ওপরে রয়েছেন।

লাসিথ মালিঙ্গা
আইপিএলে ১২০টি ম্যাচ খেলে ১৭০টি উইকেট নেওয়া লাসিথ মালিঙ্গা এ বিভাগে বোলারদের মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করছেন। একই সঙ্গে আইপিএলে আটটি মেডেন ওভারও করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার। ইকোনমি রেট ৭.১৪ হওয়ায় তিনি এ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন।

ইরফান পাঠান
আইপিএলে ১০৩টি ম্যাচ খেলে ৩৪০ ওভার বল করেছেন ইরফান পাঠান। ১০টি মেডেন ওভার এসেছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ফাস্ট বোলারের হাত থেকে। তাই তিনি তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

প্রবীণ কুমার
২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএলে ১১৯টি ম্যাচ খেলে ৯০টি উইকেট নিয়েছেন প্রবীণ কুমার। যদিও ১৪টি মেডেন ওভার রয়েছে প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলারের ঝুলিতে। তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন প্রবীণ।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications